প্রতিবেদক, ক্যাম্পাস মিরর প্রকাশিত: সোমবার , ১৭ ফেব্রুয়ারি , ২০২৫
১২ ফেব্রুয়ারি কুয়েটের ইলেকট্রনিকস ও কমিউনিকেশন প্রকৌশল (ইসিই) বিভাগের ১৯ ব্যাচের ৪২ শিক্ষার্থী তাদের শেষ ক্লাসে হাজির হয়েছেন ক্যারিবীয় জলদস্যুর সাজে। তাদের ছবিগুলো সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে প্রতিবছরের মতো এবারও আলোড়ন তৈরি করে।
বিশ্ববিদ্যালয়জীবনের শেষ দিনে জলদস্যুর সাজ ধারণের ভাবনাটি আসে ইসিই বিভাগের শিক্ষার্থী নাহিন শামসের মাথা থেকে। এই শিক্ষার্থী বলেন, ছোটবেলায় পাইরেটস অব দ্য ক্যারিবিয়ান সিনেমা দেখে ক্যাপ্টেন জ্যাক স্প্যারো হতে কে না চেয়েছে! জলদস্যুদের মতো জাহাজে চড়ে সাগরের নানা প্রান্তে ঘুরে বেড়ানোর স্বপ্ন আমরা স্কুল-কলেজজীবনে লালন করেছি। এই ভাবনা থেকে জলদস্যুর সাজে সবাইকে মানানোর চেষ্টা করি।
সাজের জিনিসপত্র কিনতে জনপ্রতি প্রায় আটশ টাকা খরচ হয়েছে। এ টাকায় কাপড় থেকে শুরু করে হ্যাট, ব্যান্ডেনা, তলোয়ার, দড়ি কিনতে হয়েছে নানা কিছু।