জাবি প্রতিনিধি প্রকাশিত: বৃহস্পতিবার , ১৯ জুন , ২০২৫
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদের আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। এতে আহ্বায়ক হয়েছেন বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের ৪৭তম ব্যাচের শিক্ষার্থী আরিফুজ্জামান উজ্জ্বল, সদস্যসচিব হয়েছেন আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের ৪৯তম ব্যাচের শিক্ষার্থী আবু তৌহিদ মো. সিয়াম।
বুধবার (১৮ জুন) রাতে সংগঠনটির কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক আবু বাকের মজুমদার ও সদস্যসচিব জাহিদ আহসানের স্বাক্ষর করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। ৫৮ সদস্যের কমিটি আগামী এক বছরের জন্য দায়িত্বপালন করবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
নবগঠিত কমিটির বাকি সদস্যরা হলেন সিনিয়র যুগ্ম আহ্বায়ক নাসিম আল তারিক। যুগ্ম আহ্বায়ক নাহিদ হাসান ইমন, কাউসার আলম আরমান, জান্নাতুল ফেরদৌস আনজুম, দেওয়াল আল ফাহাদ, জিয়া উদ্দিন আয়ান, নাজমুল ইসলাম লিমন, শাহরিয়ার ইমন ও জাহিদ হাসান।
সিনিয়র যুগ্ম সদস্য সচিব, আহসান লাবিব। যুগ্ম সদস্য সচিব, তানভীর আহমেদ শিহাব, মার্যিউর রহমান চৌধুরী, সাজ্জাদ হোসেন, ফারহানা বিনতে জিগার ফারিনা, গালিব হাসান, রিয়াজুল ইসলাম রিয়াজ, মাশরুফ হোসেন, মো. সজীব চৌধুরী ও সাদি মোহাম্মদ সাদি।
মুখ্য সংগঠক নকিব আল মাহমুদ অর্ণব। সংগঠক কাজী মেহরাব তুর্য, মো. আবদুল্লাহ আসিফ, আবদুন নূর আল নাহিয়ান, নাবিলা মেহজাবিন, মো. আব্দুর রহমান, মোহাম্মদ সোহাগ, মো. নিহাল মাহমুদ, মো. মিলন হক, মো. সাজ্জাদ, রাফসান মাহমুদ জিসান, মো. আল আমিন, খন্দকার আল ফাহাদ ও মোশারফ হোসেন।
এছাড়াও মুখপাত্র হিসেবে আছেন নাদিয়া রহমান অন্বেষা।
অন্যান্য সদস্যরা হলেন-ত্বা-সীন আহমেদ, রিং ইয়া মুরং, তানজিলা তাসনিম (সেতু), জারাফ ওমর, আরাফাত রহমান, সারজিদা আক্তার, রিয়াজুল ইসলাম শাকিল, লামিয়া তাসনীম, ফারুক হাসান সাকিব, মোহাম্মদ আলী চিশতি, মারুফ বিল্লাহ নাঈম, মাসুদুল আনোয়ার নিহাল, আহসানুল মাহবুব জুবায়ের, এনামুল কবির, আশিকুল ইসলাম, মো. ইমরুল কায়েস, মো. মমিনুল ইসলাম শাওন, মো. মোস্তাফিজুর রহমান লিটন, রাব্বী হোসেন বাপ্পী, মো. জুম্মান সিকদার, মো. রিফাত রায়হান ও মো. শাহরিয়ার ইকবাল।