প্রতিবেদক, ক্যাম্পাস মিরর প্রকাশিত: বৃহস্পতিবার , ৬ ফেব্রুয়ারি , ২০২৫
বিসিএস প্রশাসন ক্যাডারের ২৯তম ব্যাচের নতুন কমিটি গঠন করা হয়েছে।
বুধবার রাতে নির্বাচন কমিশন ঘোষিত ফলাফলে ২৩ সদস্যের একমাত্র প্যানেলকে বিজয়ী ঘোষণা করা হয়।
ফলাফলে দেখা যায়, জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব তারিক হাসান সভাপতি ও ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি উপদেষ্টার একান্ত সচিব র. হ. ম. আলাওল কবির সাধারণ সম্পাদক হয়েছেন।
এছাড়া কমিটিতে সহ-সভাপতি-১ হিসাবে আছেন এনবিআর চেয়ারম্যানের একান্ত সচিব মো. নাজমুল ইসলাম সরকার, সহ-সভাপতি-২ হিসাবে আছেন পুলিশ সংস্কার কমিশনের প্রধানের একান্ত সচিব আ.স.ম. জামশেদ খোন্দকার, সহ-সভাপতি ৩ হিসাবে আছেন স্থানীয় সরকার বিভাগের উপসচিব আশফিকুন নাহার।
এছাড়া কমিটিতে যুগ্ম-সম্পাদক-১ হিসাবে আছেন ডিএমটিসিএলের ডিপিডি (উপসচিব) মোহাম্মদ সাইফুল কবির, যুগ্ম-সম্পাদক ২ হিসাবে আছেন সরকারি কর্মচারী হাসপাতালের পরিচালক (উপসচিব) অনিমেষ সোম।
সাংগঠনিক সম্পাদক হয়েছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব মোসাদ্দেক মেহ্দী ইমাম, সহ-সাংগঠনিক সম্পাদক হয়েছেন প্রধান উপদেষ্টার কার্যালয়ের পরিচালক (উপসচিব) মো: আনোয়ারুল হালিম,
স্থানীয় সরকার, ঢাকা জেলা প্রশাসকের কার্যালয়ের উপপরিচালক (উপসচিব) মো: ইকবাল হোসেনকে করা হয়েছে কোষাধ্যক্ষ। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপসচিব সিরাজুল ইসলামকে করা হয়েছে দপ্তর সম্পাদক।
এছাড়া অর্থ উপদেষ্টার একান্ত সচিব আসিফ ইকবাল পেশাগত দক্ষতা উন্নয়ন সম্পাদক, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের সচিব রবীন্দ্র চাকমা প্রচার সম্পাদক, কৃষি মন্ত্রণালয়ের উপসচিব শেখ হাফিজুর রহমান প্রকাশনা সম্পাদক, জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব শামীম আরা নিপা নারী বিষয়ক সম্পাদক, সংস্কৃতি বিষয়ক উপদেষ্টার একান্ত সচিব মুকতাদিরুল আহমেদ শিক্ষা বিষয়ক সম্পাদক, মালেশিয়ায় বাংলাদেশ দূতাবাসের প্রথম সচিব (উপসচিব) মিয়া মোহাম্মদ কেয়ামউদ্দিন তথ্যপ্রযুক্তি বিষয়ক সম্পাদক হয়েছেন।
কমিটিতে নির্বাহী সদস্য রয়েছেন ৬ জন।
তারা হলেন- ফেরদৌসী আক্তার, উপসচিব, জনপ্রশাসন মন্ত্রণালয়, পল্লব কুমার হাজরা, পরিচালক (উপসচিব), জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষ, মো. আকরাম আলী, উপসচিব, অর্থ বিভাগ, মো. নোমান হোসেন, উপপরিচালক (উপসচিব), জেলা প্রশাসকের কার্যালয়, চট্টগ্রাম, মো. ওসমান গণি, সহকারী প্রকল্প পরিচালক (উপসচিব), মেট্রোরেল লাইন-৫, আজগর আলী, উপসচিব, শরনার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনারের কার্যালয়, কক্সবাজার।