প্রতিবেদক, ক্যাম্পাস মিরর প্রকাশিত: শনিবার , ৮ নভেম্বর , ২০২৫
বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর জনসংযোগ কর্মকর্তাদের সংগঠন প্রাইভেট ইউনিভার্সিটি পাবলিক রিলেশন্স অফিসার্স অ্যাসোসিয়েশন (পুপরোয়া)-এর ২০২৬-২০২৭ মেয়াদের কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে। নবঘোষিত কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন অ্যামেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির জনসংযোগ বিভাগের প্রধান আবু মিয়া আকন্দ (তুহিন) এবং সাধারণ সম্পাদক হয়েছেন ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির জনসংযোগ বিভাগের পরিচালক আবু সাদাত।
শুক্রবার (৭ নভেম্বর) বাংলাদেশ বেসরকারি বিশ্ববিদ্যালয় সমিতির কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে এই কমিটি ঘোষণা করা হয়।
২৩ সদস্যবিশিষ্ট নতুন কমিটিতে সহসভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন বিজিএমইএ ইউনিভার্সিটি অব ফ্যাশন অ্যান্ড টেকনোলজির জনসংযোগ বিভাগের পরিচালক মুহাম্মাদ ইমতিয়াজ এবং ড্যাফোডিল ইউনিভার্সিটির সিনিয়র সহ-পরিচালক আনোয়ার হাবীব কাজল। যুগ্ম সাধারণ সম্পাদক হয়েছেন আইইউবিএটি’র জনসংযোগ পরিচালক আল আমিন শিকদার সিহাব এবং ইস্টওয়েস্ট ইউনিভার্সিটির জনসংযোগ কর্মকর্তা এসএম মহিউদ্দিন।
এছাড়া সাংগঠনিক সম্পাদক জাহিদ হাসান (প্রেসিডেন্সি ইউনিভার্সিটি), সহ-সাংগঠনিক সম্পাদক নুরুজ্জামান ফারাবী, অর্থ সম্পাদক মামুন-উল মতিন (ফারইস্ট ইউনিভার্সিটি), সহ-অর্থ সম্পাদক সাদিক হাসান পলাশ (ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিক), দপ্তর ও প্রশিক্ষণ সম্পাদক নাহিদ হাসান (সোনারগাঁও ইউনিভার্সিটি) এবং সহ-দপ্তর সম্পাদক তারেক ওমর (স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশ) দায়িত্ব পেয়েছেন।
প্রচার ও প্রকাশনা সম্পাদক হিসেবে রয়েছেন আবু হাশেম রনি (সাউথইস্ট ইউনিভার্সিটি) এবং সহ প্রচার সম্পাদক মোশাররফ হোসাইন (ইউনিভার্সিটি অব স্কিল এনরিচমেন্ট অ্যান্ড টেকনোলজি)। ক্রীড়া সম্পাদক মনজুর হোসাইন (মেরিট ইন্টারন্যাশনাল স্কুল) ও সহ ক্রীড়া সম্পাদক ফাতিউস ফাহমিদ সৌরভ (ব্র্যাক ইউনিভার্সিটি) নির্বাচিত হয়েছেন। সাংস্কৃতিক সম্পাদক রাইসুল হক চৌধুরী (ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ইউনিভার্সিটি) এবং সহ সাংস্কৃতিক সম্পাদক শামসুল হক (আহছানউল্লা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়)। আন্তর্জাতিক ও গবেষণা সম্পাদক হয়েছেন হাসিনা এনজেল (বিইউএইচএস)।
ইসি সদস্য হিসেবে রয়েছেন ওয়াহিদুজ্জামান (ইন্ডিপেনডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশ), শেখ মাহবুব (নর্দান ইউনিভার্সিটি), বদিউজ্জামান সোহেল (সাবেক সহকারী পরিচালক, এশিয়ান ইউনিভার্সিটি বাংলাদেশ) এবং মো. ফায়জ্জুল্লাহ (নর্থ সাউথ ইউনিভার্সিটি)।
উপদেষ্টা পরিষদে রয়েছেন ইউজিসির জনসংযোগ ও তথ্য অধিকার বিভাগের পরিচালক ড. এ কে এম শামসুল আরেফিন, স্যোসাল ইসলামি ব্যাংকের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মনিরুজ্জামান টিপু, পুপরোয়ার সাবেক সভাপতি লুৎফর রহমান ও মনিরুল ইসলাম রিন্টু, বাংলাদেশ বেসরকারি বিশ্ববিদ্যালয় সমিতির জনসংযোগ পরিচালক বেলাল আহমেদ, এবং সাবেক সহ-সভাপতি ড. হাসান সাইমুম ওয়াহাব।
পুপরোয়া বিশ্বাস করে, উচ্চশিক্ষার অগ্রগতি, আন্তর্জাতিক যোগাযোগ বৃদ্ধি, তথ্য ব্যবস্থাপনা এবং বিশ্ববিদ্যালয়ের সুনাম গঠনে জনসংযোগ কর্মকর্তাদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
নবনির্বাচিত কমিটি দেশের বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোতে জনসংযোগ পেশার বিকাশ, নীতি উন্নয়ন, প্রশিক্ষণ, গবেষণা ও পেশাগত মর্যাদা বৃদ্ধিতে কার্যকর কর্মসূচি গ্রহণের ঘোষণা দিয়েছে।