চুয়েট প্রতিনিধি প্রকাশিত: বৃহস্পতিবার , ২০ ফেব্রুয়ারি , ২০২৫
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) স্নাতক প্রথম বর্ষের (শিক্ষাবর্ষ-২০২৪-২৫) ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। বৃহস্পতিবার রাত সাড়ে ১২টায় ভর্তি–সংশ্লিষ্ট ওয়েবসাইটে এ ফলাফল প্রকাশ করা হয়।
প্রকাশিত মেধাতালিকায় ‘ক’ গ্রুপে (ইঞ্জিনিয়ারিং বিভাগ এবং নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগ) ৮৩৯৩ জন এবং ‘খ’ গ্রপে (স্থাপত্য বিভাগ) ৩৯৮ জন শিক্ষার্থী স্থান পেয়েছেন।
চান্সপ্রাপ্ত শিক্ষার্থীদের মধ্য থেকে 'ক' গ্রুপের প্রথম ১৫০০ জন এবং 'খ' গ্রুপের প্রথম ১০০ জনকে আগামী ৯ এপ্রিল ভর্তি কার্যক্রম সম্পন্নের জন্যে ডাকা হয়েছে। ১ম ধাপে ভর্তির পর সিট খালি থাকা সাপেক্ষে পরবর্তী মেধা তালিকায় থাকা শিক্ষার্থীদের ভর্তির জন্য ডাকা হবে।
এর আগে মেধাতালিকায় স্থানপ্রাপ্ত সব প্রার্থীকে আগামী ২৪ ফেব্রুয়ারি (সোমবার) সকাল ১০টা থেকে ১৫ মার্চ (শনিবার) রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত সময়ের মধ্যে ভর্তিসংক্রান্ত ওয়েবসাইটের মাধ্যমে প্রয়োজনীয় তথ্য এবং বিভাগের পছন্দক্রম প্রদান করতে বলা হয়েছে।