ক্যাম্পাস মিরর ডেস্ক প্রকাশিত: শুক্রবার , ২১ মার্চ , ২০২৫
বাংলাদেশ জনঅধিকার পার্টির আত্মপ্রকাশ
ক্যাম্পাস মিরর ডেস্ক
বাংলাদেশ জনঅধিকার পার্টি নামে আরেকটি দলের আত্মপ্রকাশ হয়েছে।
আজ শুক্রবার এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
প্রকাশ করা হয় বাংলাদেশ জনঅধিকার পার্টির ৪৭ সদস্য বিশিষ্ট কেন্দ্রীয় কমিটির নাম।
কমিটির চেয়ারম্যান নির্বাচিত হয় বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের
(২০১৮ সালের কোটা সংস্কার আন্দোলনের প্লাটফর্ম) সাবেক আহ্বায়ক মোহাম্মদ ইসমাইল সম্রাট।
মুখপাত্র বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ৬ সমন্বয়কের আইনজীবী ব্যারিষ্টার ওমর ফারুক।
তারা দাবি করেন, কমিটির বেশিরভাগ সদস্য জুলাই আগষ্টের গণআন্দোলনে সরাসরি নেতৃত্ব দিয়েছেন।মোহাম্মদ ইসমাইল সম্রাট ক্যাম্পাস মিররকে বলেন, জুলাই আন্দোলনের স্পিরিটকে ধারণ করে আমরা একটি বৈবষম্যহীন বাংলাদেশ গড়ে তুলতে চাই। যেখানে ন্যায় বিচার হবে মুখ্য কাজ।