শিক্ষার্থীদের জন্যে ইন্টার্নশিপের সুযোগ দিচ্ছে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (নোবিপ্রবি) প্রশাসন।
বিশ্ববিদ্যালয়ের র্যাঙ্কিং সেলের অতিরিক্ত পরিচালক ড. ফাহাদ হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, ২০২৫ সালের র্যাঙ্কিং কার্যক্রমের জন্য ডেটা ব্যবস্থাপনা এবং কন্টেন্ট তৈরিতে সহায়তার লক্ষ্যে কিছু সংখ্যক শিক্ষার্থীে নিয়োগ দেওয়া হবে।
ইন্টার্নশিপের সুবিধা
- ইন্টার্নশিপ সফলভাবে সমাপ্তির পর ক্রেস্ট ও সার্টিফিকেট প্রদান করা হবে।
- এর মধ্য দিয়ে অনুষদ ও প্রাক্তন শিক্ষার্থীদের সাথে ঘনিষ্ঠভাবে কাজ করার সুযোগ রয়েছে।
- বিশ্বব্যাপী নোবিপ্রবির খ্যাতিতে অর্থপূর্ণ অবদান রাখার সুযোগ।
- দলগতভাবে কাজ করার এবং ক্যারিয়ারে ইতিবাচক প্রভাব ফেলার সুযোগ রয়েছে।
যোগ্যতা
- স্নাতকে ৪র্থ বর্ষে অধ্যয়নরত বা তদূর্ধ্ব বর্ষের শিক্ষার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।
- উৎসাহী তৃতীয় বর্ষের শিক্ষার্থীরাও আবেদন করতে পারবেন।
- গুগল ওয়ার্কস্পেস বা ক্লাউড অফিস টুলের কাজ জানা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে।
- প্রশাসনিক বা সাংগঠনিক ভূমিকায় পটভূমি অগ্রাধিকারযোগ্য।
- জাতিসংঘের টেকসই উন্নয়ন লক্ষ্য, গবেষণা বিশ্লেষণ বা পাণ্ডুলিপি লেখার সাথে পূর্বে জড়িত থাকা শিক্ষার্থীরা অগ্রাধিকারযোগ্য।
আগ্রহী শিক্ষার্থীদেরকে ১৩ এপ্রিল রাত ১১.৫৯ মিনিটের মধ্যে আবেদন করতে বলা হয়েছে।
* অনলাইনে আবেদন করতে এই লিংকে ক্লিক করুন।