ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) ডিবেটিং সোসাইটির আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে।
কমিটিতে বেগম খালেদা জিয়া হল ডিবেটিং সোসাইটির সভাপতি ফাতিমাতুজ জোহরা ইরানী আহ্বায়ক এবং সাদ্দাম হোসেন হল ডিবেটিং সোসাইটির সভাপতি দিদারুল ইসলাম রাসেল সদস্য সচিব হিসেবে মনোনীত হয়েছেন।
বুধবার (২৯ জানুয়ারি) বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটির মডারেটর দা'ওয়াহ অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. মুহা. কামরুজ্জামানের স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ কমিটির অনুমোদন দেওয়া হয়। আগামী নব্বই কার্যদিবসের জন্য এ কমিটি গঠিত হয়।
কমিটির অন্য সদস্যরা হলেন- লালন শাহ হল ডিবেটিং সোসাইটির সভাপতি ইয়ামান মোস্তাহসিন ও সাধারণ সম্পাদক ইয়াছিন আলী, শহীদ জিয়াউর রহমান হল ডিবেটিং সোসাইটির সভাপতি রায়হান বিশ্বাস ও সাধারণ সম্পাদক তারেকুল ইসলাম তারেক, শেখ রাসেল হল ডিবেটিং সোসাইটির সভাপতি অনিন্দ্য সাহা ও সাধারণ সম্পাদক সায়েম আহমেদ, মুজিবুর রহমান হল ডিবেটিং সোসাইটির সভাপতি ফুয়াদ হাসান ও সাধারণ সম্পাদক সোলাইমান তালুকদার, ফজিলাতুন্নেছা মুজিব হল ডিবেটিং সোসাইটির সভাপতি আরোশী আখি ও সাধারণ সম্পাদক সিফাত জাহান আইভি, শেখ হাসিনা হল ডিবেটিং সোসাইটির সভাপতি আশা মনি ও সাধারণ সম্পাদক আরিফা ইসলাম, খালেদা জিয়া হল ডিবেটিং সোসাইটির সাধারণ জান্নাতুল ইসবা বিথী, সাদ্দাম হোসেন হল ডিবেটিং সোসাইটির সাধারণ সম্পাদক নাহিদুর রহমান।