শাবি প্রতিনিধি প্রকাশিত: শনিবার , ৩ মে , ২০২৫
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবি) ইউজিসির ছাড়পত্র শিক্ষক নিয়োগ দেওয়ার অভিযোগ উঠেছে।
এ বিষয়ে ১০ কর্মদিবসের মধ্যে লিখিতভাবে ব্যাখ্যা চেয়ে ২৯ এপ্রিল শাবি কর্তৃপক্ষকে চিঠি দিয়েছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন-ইউজিসি।
ইউজিসির পাবলিক বিশ্ববিদ্যালয় ম্যানেজমেন্ট বিভাগের উপপরিচালক মো. জামাল উদ্দিন স্বাক্ষরিত চিঠিটিতে বলা হয়, বিভিন্ন বিভাগে ইউজিসির অনুমোদন ছাড়া শিক্ষক নিয়োগের অভিযোগ পাওয়া গেছে।
চিঠিতে অভিযোগ হিসেবে উল্লেখ করা হয়, বাংলা বিভাগে ইউজিসির অনুমোদন ছাড়া বিজ্ঞাপন দিয়ে তিনজন শিক্ষক নিয়োগ দেওয়া হয়েছে। নৃবিজ্ঞান বিভাগে একজনের বিপরীতে তিনজন, পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন বিভাগে একজনের বিপরীতে পাঁচজন এবং ফরেস্ট্রি অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্স বিভাগে তিনজনের বিপরীতে ছয়জন শিক্ষক নিয়োগ দেওয়া হয়েছে।
এ বিষয়ে শাবির সহউপাচার্য মো. সাজেদুল করিম বলেন, “নিয়োগগুলো এখনো সিন্ডিকেটে চূড়ান্ত হয়নি। ইউজিসির চিঠির উত্তর নির্ধারিত সময়ের মধ্যে দেওয়া হবে।”