জবি প্রতিনিধি প্রকাশিত: মঙ্গলবার , ২৪ জুন , ২০২৫
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম সিন্ডিকেটে নতুন দুই সদস্য মনোনীত হয়েছেন। তারা হলেন—ইতিহাস বিভাগের অধ্যাপক ড. মো. বেলাল হোসাইন এবং সমাজকর্ম বিভাগের অধ্যাপক ড. মোস্তফা হাসান।
বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মো. শেখ গিয়াস উদ্দিন স্বাক্ষরিত দুই পৃথক অফিস আদেশে রোববার (২২ জুন) এ তথ্য জানানো হয়।
অফিস আদেশে বলা হয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয় আইন, ২০০৫ এর ১৭(১)(জ) ও (২) ধারা অনুযায়ী একাডেমিক কাউন্সিলের রিপোর্ট সাপেক্ষে অধ্যাপক ড. মো. বেলাল হোসাইন ও ড. মোস্তফা হাসানকে আগামী দুই বছরের জন্য সিন্ডিকেট সদস্য হিসেবে মনোনয়ন প্রদান করেন উপাচার্য। এই মনোনয়ন ২২ জুন ২০২৫ তারিখ থেকে কার্যকর হয়েছে।