Logo
ঢাকা রবিবার, ২৩ আগস্ট, ২০২৬
Logo

শাবিতে ‘জুলাই শহিদ দিবস’ পালিত

শাবি প্রতিনিধি প্রকাশিত: বুধবার, ১৬ জুলাই, ২০২৫

শেয়ার করুনঃ
শাবিতে ‘জুলাই শহিদ দিবস’ পালিত

জুলাই গণ-অভ্যুত্থানে শহিদদের স্মরণে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবি) দিনব্যাপী নানা কর্মসূচির মধ্য দিয়ে পালিত হয়েছে ‘জুলাই শহিদ দিবস’।

বুধবার (১৬ জুলাই) সকাল ১০টায় প্রশাসনিক ভবনের সামনে থেকে র‌্যালির মাধ্যমে দিনের কর্মসূচি শুরু হয়।  র‌্যালিটি ক্যাম্পাসের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।

পরে সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের মিনি অডিটোরিয়ামে আয়োজিত হয় শহিদদের স্মরণে এক আলোচনা সভা।  এতে প্রধান অতিথি ছিলেন উপাচার্য অধ্যাপক ড. এ. এম. সরওয়ারউদ্দিন চৌধুরী।  উপস্থিত ছিলেন উপউপাচার্য অধ্যাপক ড. মো. সাজেদুল করিম, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. ইসমাইল হোসেন এবং ‘জুলাই শহিদ দিবস’ উদযাপন কমিটির আহ্বায়ক অধ্যাপক মো. আহমদ কবির চৌধুরী।

আলোচনা সভায় কোষাধ্যক্ষ অধ্যাপক ড. ইসমাইল হোসেন বলেন, “গণতন্ত্রের আড়ালে দেশে ফ্যাসিবাদ কায়েম করে হাজারো নিরাপরাধ মানুষকে হত্যা করা হয়েছে।  শহিদদের স্বপ্ন বাস্তবায়নে এসব ঘটনার বিচার নিশ্চিত করা জরুরি।”

উপউপাচার্য অধ্যাপক ড. সাজেদুল করিম বলেন, “গত বছরের ১৬ জুলাই আবু সাঈদের রক্ত যে আন্দোলনের স্ফুলিঙ্গ ছড়াবে, তা কেউ ভাবেনি।  এই আন্দোলন ছিল জনতার সম্মিলিত বিপ্লব।”

উপাচার্য ড. সরওয়ারউদ্দিন চৌধুরী বলেন, “হাসিনার বাহিনী আবু সাঈদকে যেভাবে হত্যার মাধ্যমে দমন করতে চেয়েছিল, তা ইতিহাসে বিরল। রাষ্ট্রযন্ত্রকে দখল করে হত্যা, গুম ও দুর্নীতির রাজত্ব চালানো হয়েছিল।  এরই প্রতিবাদে শিক্ষার্থীদের এই বিপ্লব হয়েছে।”

আলোচনা সভায় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় প্রধান, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

দিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে বাদ যোহর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের সামনে শহিদদের আত্মার মাগফিরাত কামনায় দোয়ার আয়োজন করা হয়।  সন্ধ্যায় মুক্তমঞ্চের সামনে প্রদর্শিত হয় শহিদদের স্মরণে নির্মিত একটি ডকুমেন্টারি।

Sadek
শেয়ার করুনঃ

এই বিভাগের আরোও খবর

  • জানুয়ারিতে ঢাবির সমাবর্তন, অতিথি প্রধানমন্ত্রী তারেক রহমান
    জানুয়ারিতে ঢাবির সমাবর্তন, অতিথি প্রধানমন্ত্রী তারেক রহমান
  • ‘রোজনামচা’র পাতায় ফারসিতে বাংলাদেশের প্রকৃতি, ইতিহাস ও ঐতিহ্য
    ‘রোজনামচা’র পাতায় ফারসিতে বাংলাদেশের প্রকৃতি, ইতিহাস ও ঐতিহ্য
  • সাংস্কৃতিক বিপ্লবের মাধ্যমে সুশাসন নিশ্চিত করতে হবে: জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর
    সাংস্কৃতিক বিপ্লবের মাধ্যমে সুশাসন নিশ্চিত করতে হবে: জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর
  • কোষাধ্যক্ষ হিসেবে নিয়োগ পেলেও যোগ দেবেন না শাবি অধ্যাপক
    কোষাধ্যক্ষ হিসেবে নিয়োগ পেলেও যোগ দেবেন না শাবি অধ্যাপক
  • চবির নতুন প্রধান প্রকৌশলী ছৈয়দ জাহাঙ্গীর ফজল
    চবির নতুন প্রধান প্রকৌশলী ছৈয়দ জাহাঙ্গীর ফজল
  • ঢাকা বিশ্ববিদ্যালয়ে ৪ দিনব্যাপী ছায়া জাতিসংঘ সম্মেলন শুরু
    ঢাকা বিশ্ববিদ্যালয়ে ৪ দিনব্যাপী ছায়া জাতিসংঘ সম্মেলন শুরু
  • চবিতে আবাসিক হল, টিএসসি নির্মাণে ৭২৭ কোটি টাকার প্রকল্প গ্রহণ
    চবিতে আবাসিক হল, টিএসসি নির্মাণে ৭২৭ কোটি টাকার প্রকল্প গ্রহণ
  • শাবিপ্রবির নতুন উপ-উপাচার্য অধ্যাপক রবিউল, কোষাধ্যক্ষ অধ্যাপক আতিকুল
    শাবিপ্রবির নতুন উপ-উপাচার্য অধ্যাপক রবিউল, কোষাধ্যক্ষ অধ্যাপক আতিকুল
  • ছাত্র হেনস্তার অভিযোগ, ঢাবির হল প্রভোস্টের পদত্যাগ দাবি
    ছাত্র হেনস্তার অভিযোগ, ঢাবির হল প্রভোস্টের পদত্যাগ দাবি
  • একাদশে ভর্তি নিয়ে যা বলছে নটর ডেম কলেজ
    একাদশে ভর্তি নিয়ে যা বলছে নটর ডেম কলেজ
Logo