রাবি প্রতিনিধি প্রকাশিত: বুধবার , ১৯ মার্চ , ২০২৫
শিক্ষার্থীদের উচ্চশিক্ষা, গবেষণা ও পেশাগত দক্ষতা উন্নয়নে সহায়তার লক্ষ্যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) নতুন একটি সংগঠন যাত্রা শুরু করেছে। যার নাম ‘রাজশাহী বিশ্ববিদ্যালয় হায়ার এডুকেশন অ্যান্ড রিসার্চ ফোরাম (RUHERF)’। সোমবার সংগঠনটির দুই বছর মেয়াদি কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়।
২৩ সদস্যের কমিটিতে মো. সুজন আলী সর্দারকে সভাপতি এবং মিনহাজুর রহমানকে সাধারণ সম্পাদক করা হয়েছে।
বাকি সদস্যরা হলেন সহসভাপতি-১ নূর-ই-মালেকী, সহসভাপতি-২ মো আদনান সাদিক, সিনিয়র যুগ্ম সম্পাদক রাহনুমা আফরিন, সাংগঠনিক সম্পাদক ফারহাতুন নিসা সিয়ামি, কোষাধ্যক্ষ মো. মাহফুজুর রহমান ও মো. হাফিজুর রহমান শুভ, মানবসম্পদ বিষয়ক সম্পাদক শাহরিয়ার সিয়াম, শিক্ষা ও গবেষণা সম্পাদক লুইস সুলতানা, জনসংযোগ সম্পাদক তাসনিয়া তিথি, ইভেন্ট ম্যানেজমেন্ট সম্পাদক পূজা রাণী নন্দী, সহকারী ইভেন্ট ম্যানেজমেন্ট সম্পাদক তনু দে, প্রকাশনা ও প্রচার সম্পাদক হাসানুর ইসলাম, আইটি ও মিডিয়া সম্পাদক মো. ফরহাদ বাবু, সহকারী আইটি ও মিডিয়া সম্পাদক উপমা সাহা, কার্যনির্বাহী সদস্য নিশাত ফারজানা জয়া, মো তুষার ইমরান, তুফা হৃদয়, অন্তর করাতি, শ্রাবণ রায়, মো. শিহাব উদ্দিন ও মো. মোস্তাফিজুর রহমান।
ফোরামটি নেতারা জানান, বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা প্রাক্তন শিক্ষার্থী ও ফ্যাকাল্টি সদস্যদের সঙ্গে কার্যকর যোগাযোগ স্থাপন করা হবে। পাশাপাশি অনলাইন ও অফলাইন সেশনের মাধ্যমে স্কলারশিপ, ভিসা, আবেদন প্রক্রিয়া, স্টেটমেন্ট অব পারপাস (SOP), সিভি লেখার মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে শিক্ষার্থীদের প্রশিক্ষণ ও পরামর্শ প্রদান করা হবে।