Logo
ঢাকা রবিবার, ২৩ আগস্ট, ২০২৬
Logo

প্রাথমিকের শিক্ষার্থীদের জন্য আইকিউ টেস্ট গুরুত্বপূর্ণ: উপদেষ্টা

প্রতিবেদক, ক্যাম্পাস মিরর প্রকাশিত: বুধবার, ২২ জানুয়ারী, ২০২৫

শেয়ার করুনঃ
প্রাথমিকের শিক্ষার্থীদের জন্য আইকিউ টেস্ট গুরুত্বপূর্ণ: উপদেষ্টা


সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের আইকিউ লেভেল পরীক্ষার জন্য দেশের উপযোগী ‘আইকিউ টেস্ট’ তৈরি করা প্রয়োজন বলে মনে করছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার।


বুধবার (২২ জানুয়ারি) সচিবালয়ে মন্ত্রণালয়ের সভাকক্ষে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের আইকিউ লেভেল পরীক্ষার জন্য দেশের উপযোগী ‘আইকিউ টেস্ট’ তৈরির লক্ষ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্লিনিক্যাল সাইকোলজি বিভাগের প্রস্তাবিত কার্যক্রম উপস্থাপন সংক্রান্ত এক সভায় তিনি এ কথা বলেন। 

মন্ত্রণালয়ের সচিব আবু তাহের মো. মাসুদ রানা বৈঠকে সভাপতিত্ব করেন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্লিনিক্যাল সাইকোলজি বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ কামরুজ্জামান মজুমদার প্রস্তাবিত কার্যক্রম উপস্থাপন করেন।

আলোচনায় আরও অংশ নেন আইকিউ টেস্ট করার নিমিত্তে কার্যকর সহযোগিতা ও কারিগরি সহায়তার জন্য গঠিত আন্তঃমন্ত্রণালয় কমিটির সভাপতি ও প্রাথমিক গণশিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মাসুদ আক্তার খান, সমাজকল্যাণ মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মোছা. হাজেরা খাতুন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্লিনিক্যাল সাইকোলজি বিভাগের চেয়ারম্যান ড. মো. শাহানুর হোসেন, জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের অধ্যাপক ড. হেলাল উদ্দিন আহমেদ, সহকারী অধ্যাপক ড. মো. জহির উদ্দিন, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পরিচালক ড. মো. আতাউল গনি, পরিচালক মো. লুৎফুর রহমান, স্বাস্থ্য অধিদপ্তরের অধ্যাপক ড. সৈয়দ জাকির হোসেন।

আইকিউ টেস্ট তৈরির নিমিত্তে কার্যকর সহযোগিতা ও কারিগরি সহায়তার জন্য গত ১৪ জানুয়ারি প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় ৮ সদস্য বিশিষ্ট একটি আন্তঃমন্ত্রণালয় কমিটি গঠন করে। কমিটির সভাপতি প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (বিদ্যালয়)। অন্য সদস্যরা হলেন- প্রাথমিক শিক্ষা অধিদপ্তর, স্বাস্থ্যসেবা বিভাগ, সমাজকল্যাণ মন্ত্রণালয়, স্বাস্থ্য অধিদপ্তর, সমাজসেবা অধিদপ্তর ও জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমির প্রতিনিধি। কমিটির সদস্য সচিব প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপসচিব (বিদ্যালয় ২)।  
Campus Mirror
শেয়ার করুনঃ

এই বিভাগের আরোও খবর

  • শিক্ষকদের সোশ্যাল মিডিয়া ব্যবহার মনিটরিংয়ে কমিটি গঠন, স্ক্রিনশট পাঠাতে হবে মাউশিতে
    শিক্ষকদের সোশ্যাল মিডিয়া ব্যবহার মনিটরিংয়ে কমিটি গঠন, স্ক্রিনশট পাঠাতে হবে মাউশিতে
  • এমপিওভুক্ত শিক্ষকদের বদলির অনলাইন আবেদন শুরু ২১ আগস্ট
    এমপিওভুক্ত শিক্ষকদের বদলির অনলাইন আবেদন শুরু ২১ আগস্ট
  • একাদশে ভর্তি নীতিমালা প্রকাশ হতে পারে বুধবার
    একাদশে ভর্তি নীতিমালা প্রকাশ হতে পারে বুধবার
  • রাবিতে মানসিক স্বাস্থ্য বিষয়ক সেমিনার অনুষ্ঠিত
    রাবিতে মানসিক স্বাস্থ্য বিষয়ক সেমিনার অনুষ্ঠিত
  • তরুণরাই হবে প্রযুক্তিনির্ভর কৃষির চালিকাশক্তি: ইউজিসি সদস্য
    তরুণরাই হবে প্রযুক্তিনির্ভর কৃষির চালিকাশক্তি: ইউজিসি সদস্য
  • শিক্ষক সংকট কমাতে খণ্ডকালীন শিক্ষক পুল গড়বে জাতীয় বিশ্ববিদ্যালয়
    শিক্ষক সংকট কমাতে খণ্ডকালীন শিক্ষক পুল গড়বে জাতীয় বিশ্ববিদ্যালয়
  • একাদশে ভর্তিতে এবারও পরীক্ষা নেই, আবেদন শুরু ১৫ সেপ্টেম্বর
    একাদশে ভর্তিতে এবারও পরীক্ষা নেই, আবেদন শুরু ১৫ সেপ্টেম্বর
  • পাহাড়ের দুর্গম জনপদে শিক্ষার নতুন জানালা ই-লার্নিং
    পাহাড়ের দুর্গম জনপদে শিক্ষার নতুন জানালা ই-লার্নিং
  • একাদশে ১৪ লাখের বেশি আসন ফাঁকা থাকবে
    একাদশে ১৪ লাখের বেশি আসন ফাঁকা থাকবে
  • বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগে কমিটির ক্ষমতা ফেরানোর আলোচনায় উদ্বেগ
    বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগে কমিটির ক্ষমতা ফেরানোর আলোচনায় উদ্বেগ
Logo