Logo
ঢাকা শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২৬
Logo

নোবিপ্রবি: দুইজন শিক্ষার্থীর নিয়ে চলছে মাস্টার্স কোর্স

নোবিপ্রবি প্রতিনিধি, ক্যাম্পাস মিরর প্রকাশিত: রবিবার, ১৬ মার্চ, ২০২৫

শেয়ার করুনঃ
নোবিপ্রবি: দুইজন শিক্ষার্থীর নিয়ে চলছে মাস্টার্স কোর্স


নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) কৃষি বিভাগে নিয়মবহির্ভূতভাবে ২০২৪-২৫ শিক্ষাবর্ষে মাত্র দুইজন শিক্ষার্থী নিয়ে স্নাতকোত্তর (মাস্টার্স) প্রোগ্রাম চালু করার অভিযোগ উঠেছে। 


খোঁজ নিয়ে জানা যায়, গত বছরের ডিসেম্বরে মাস্টার্সে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করে নোবিপ্রবি কৃষি বিভাগ। চলতি বছরের ১৪ জানুয়ারি বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার দপ্তরের এক বিজ্ঞপ্তিতে ৫ জন শিক্ষার্থীকে ভর্তিযোগ্য হিসেবে ঘোষণা দেয়; ভর্তির জন্য সময় দেওয়া হয় ১৫ কার্যদিবস। 


রেজিস্ট্রার দপ্তর এবং বিভাগীয় সূত্রে জানা যায়, ৫ শিক্ষার্থী মধ্যে শুধুমাত্র দুইজন ভর্তি নিশ্চিত করে। প্ল্যান্ট বায়োকেমিস্ট্রি গ্রুপে জাহিদ হাসান এবং জেনেটিক অ্যান্ড প্ল্যান ব্রিডিং গ্রুপে মো. আমিনুল ইসলাম। বর্তমানে সর্বনিম্ন ১০ জন শিক্ষার্থী নিয়ে মাস্টার্স প্রোগ্রাম চালুর বিষয়ে বিশ্ববিদ্যালয়ে নির্দিষ্ট আইন থাকলেও মাত্র দুইজন শিক্ষার্থীর কোর্স রেজিস্ট্রেশনের মাধ্যমে ২০২৪-২৫ শিক্ষাবর্ষের অক্টোবর-মার্চের সেমিস্টার চলমান রয়েছে। 


নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক শিক্ষার্থী এবং রেজিস্ট্রার দপ্তরের একাধিক কর্মকর্তা জানান, নোবিপ্রবিতে আসন্ন ছাত্রদলের কমিটিকে কেন্দ্র করেই নিয়ম না মেনেই রাজনৈতিকভাবে কৃষি বিভাগে মাস্টার্স চালু করা হয়েছে। জাহিদ হাসান এবং মো. আমিনুল ইসলাম কমিটিতে পদ পেতে ছাত্রত্ব ধরে রাখতে এমন উদ্যোগ নেওয়া হয়েছে।


বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার দপ্তরের তথ্যমতে, বিভিন্ন বিভাগের স্নাতকোত্তর (মাস্টার্স) চালু এবং নিয়মনীতির বিষয়ে নোবিপ্রবিতে বোর্ড অফ এডভান্স স্টাডিজ (বোয়াস) নামের একটি বোর্ড রয়েছে। বোয়াসের সর্বশেষ ২১তম সভায় সর্বনিম্ন ১০ জন শিক্ষার্থী নিয়ে কোনো মাস্টার্স প্রোগ্রাম চালুর বিষয়ে সিদ্ধান্ত গৃহীত হয়। যেখানে বলা হয় ১০ জনের কম সংখ্যক শিক্ষার্থী নিয়ে কোনো বিভাগ মাস্টার্সের প্রোগ্রাম চালু করতে পারবে না। 


শর্তের চেয়ে কম সংখ্যক শিক্ষার্থী নিয়ে মাস্টার্স চালুর বিষয়ে কৃষি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. গাজী মোহাম্মদ মহসিন বলেন, শর্ত যাচাই বাছাই করা বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাজ। আমাদের কাজ হচ্ছে ক্লাস, পরীক্ষা এবং গবেষণার কাজ করা। তবে কম সংখ্যক শিক্ষার্থী হলেও পরবর্তী সেমিস্টারে অন্য গ্রুপ থেকে আরো শিক্ষার্থী এর সাথে যুক্ত হবে। 


এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) মোহাম্মদ তামজীদ হোসাইন চৌধুরী বলেন, বর্তমান আইন অনুযায়ী যে কোনো ডিপার্টমেন্টের মাস্টার্স প্রোগ্রামে ভর্তি নিতে হলে সর্বনিম্ন ১০ জন হতে হবে। এর চেয়ে কম সংখ্যক নিয়ে মাস্টার্স চালু করতে আইনত বাধা আছে৷ 


কৃষি বিভাগে দুইজন শিক্ষার্থী নিয়ে চলমান মাস্টার্সের বিষয়ে রেজিস্ট্রার বলেন, “এ বিষয়ে খোঁজ নিতে হবে কেন এমন হলো। আমি এ বিষয়ে যাচাই বাছাই করে বিস্তারিত বলতে পারবো।” 


নিয়মবহির্ভূতভাবে মাত্র দুইজন শিক্ষার্থী নিয়ে চালু হওয়া কৃষি বিভাগের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের বৈধতার বিষয়ে নোবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ ইসমাইল বলেন, “আইন না মেনে চলার কোনো সুযোগ নেই৷ এ বিষয়ে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।”



Campus Mirror
শেয়ার করুনঃ

এই বিভাগের আরোও খবর

  • শাবিপ্রবিতে ডিনস অ্যাওয়ার্ড পেলেন চার শিক্ষক
    শাবিপ্রবিতে ডিনস অ্যাওয়ার্ড পেলেন চার শিক্ষক
  • শাবিতে স্নাতকের ভর্তি পরীক্ষা ২৬ জানুয়ারি
    শাবিতে স্নাতকের ভর্তি পরীক্ষা ২৬ জানুয়ারি
  • ২০২৮ থেকে শিক্ষায় বড় সংস্কার, জিপিএ-নির্ভরতা থেকে দক্ষতাভিত্তিক শিক্ষায় যেতে চায় সরকার
    ২০২৮ থেকে শিক্ষায় বড় সংস্কার, জিপিএ-নির্ভরতা থেকে দক্ষতাভিত্তিক শিক্ষায় যেতে চায় সরকার
  • বগুড়ার দুই বিদ্যালয় সরকারি হলো
    বগুড়ার দুই বিদ্যালয় সরকারি হলো
  • একাদশ শ্রেণিতে ভর্তির আবেদন শুরু ২ সেপ্টেম্বর, ক্লাস ২৩ সেপ্টেম্বর
    একাদশ শ্রেণিতে ভর্তির আবেদন শুরু ২ সেপ্টেম্বর, ক্লাস ২৩ সেপ্টেম্বর
  • গবেষণার ক্ষেত্র বাড়িয়ে গবেষণানির্ভর বিশ্ববিদ্যালয় গড়তে হবে: শিক্ষামন্ত্রী
    গবেষণার ক্ষেত্র বাড়িয়ে গবেষণানির্ভর বিশ্ববিদ্যালয় গড়তে হবে: শিক্ষামন্ত্রী
  • শিক্ষকদের সোশ্যাল মিডিয়া ব্যবহার মনিটরিংয়ে কমিটি গঠন, স্ক্রিনশট পাঠাতে হবে মাউশিতে
    শিক্ষকদের সোশ্যাল মিডিয়া ব্যবহার মনিটরিংয়ে কমিটি গঠন, স্ক্রিনশট পাঠাতে হবে মাউশিতে
  • এমপিওভুক্ত শিক্ষকদের বদলির অনলাইন আবেদন শুরু ২১ আগস্ট
    এমপিওভুক্ত শিক্ষকদের বদলির অনলাইন আবেদন শুরু ২১ আগস্ট
  • একাদশে ভর্তি নীতিমালা প্রকাশ হতে পারে বুধবার
    একাদশে ভর্তি নীতিমালা প্রকাশ হতে পারে বুধবার
  • রাবিতে মানসিক স্বাস্থ্য বিষয়ক সেমিনার অনুষ্ঠিত
    রাবিতে মানসিক স্বাস্থ্য বিষয়ক সেমিনার অনুষ্ঠিত
Logo