Logo
ঢাকা রবিবার, ২৩ আগস্ট, ২০২৬
Logo

৩ মেডিকেল বিশ্ববিদ্যালয় থেকে শেখ পরিবারের নাম বাদ, অধ্যাদেশ জারি

প্রতিবেদক, ক্যাম্পাস মিরর প্রকাশিত: মঙ্গলবার, ১৫ এপ্রিল, ২০২৫

শেয়ার করুনঃ
৩ মেডিকেল বিশ্ববিদ্যালয় থেকে শেখ পরিবারের নাম বাদ, অধ্যাদেশ জারি

দেশের তিনটি মেডিকেল বিশ্ববিদ্যালয় থেকে শেখ হাসিনা, তার বাবা এবং মায়ের নাম বাদ দিয়ে অধ্যাদেশ জারি করা হয়েছে।

মঙ্গলবার তিন বিশ্ববিদ্যালয়ের আগের আইন পরিবর্তন করে পৃথক তিনটি সংশোধন অধ্যাদেশ জারি করেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।

অধ্যাদেশ অনুযায়ী পিজি হাসপাতাল নামে পরিচিত বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের নাম হবে ‘বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়’।

আরেক অধ্যাদেশে ‘শেখ হাসিনা মেডিকেল বিশ্ববিদ্যালয়, খুলনা’-এর নাম বদলে করা হয়েছে ‘খুলনা মেডিকেল বিশ্ববিদ্যালয়’।

পরিবর্তনের পর ‘বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব মেডিকল বিশ্ববিদ্যালয়, সিলেট’ এর নাম হবে ‘সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়’।

ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে গত ৫ অগাস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর আসা অন্তর্বর্তীকালীন সরকার দেশের বিভিন্ন প্রতিষ্ঠান এবং স্থাপনার নাম পরিবর্তনের উদ্যোগ নিয়েছে।

তার ধারাবাহিকতায় এই তিন বিশ্ববিদ্যালয়ের নাম পরিবর্তনের সিদ্ধান্ত আগেই নিয়েছিল ড. মুহাম্মদ ইউনূসের সরকার। অধ্যাদেশ জারির মাধ্যমে তা কার্যকর হলো।

Campus Mirror
শেয়ার করুনঃ

এই বিভাগের আরোও খবর

  • শিক্ষকদের সোশ্যাল মিডিয়া ব্যবহার মনিটরিংয়ে কমিটি গঠন, স্ক্রিনশট পাঠাতে হবে মাউশিতে
    শিক্ষকদের সোশ্যাল মিডিয়া ব্যবহার মনিটরিংয়ে কমিটি গঠন, স্ক্রিনশট পাঠাতে হবে মাউশিতে
  • এমপিওভুক্ত শিক্ষকদের বদলির অনলাইন আবেদন শুরু ২১ আগস্ট
    এমপিওভুক্ত শিক্ষকদের বদলির অনলাইন আবেদন শুরু ২১ আগস্ট
  • একাদশে ভর্তি নীতিমালা প্রকাশ হতে পারে বুধবার
    একাদশে ভর্তি নীতিমালা প্রকাশ হতে পারে বুধবার
  • রাবিতে মানসিক স্বাস্থ্য বিষয়ক সেমিনার অনুষ্ঠিত
    রাবিতে মানসিক স্বাস্থ্য বিষয়ক সেমিনার অনুষ্ঠিত
  • তরুণরাই হবে প্রযুক্তিনির্ভর কৃষির চালিকাশক্তি: ইউজিসি সদস্য
    তরুণরাই হবে প্রযুক্তিনির্ভর কৃষির চালিকাশক্তি: ইউজিসি সদস্য
  • শিক্ষক সংকট কমাতে খণ্ডকালীন শিক্ষক পুল গড়বে জাতীয় বিশ্ববিদ্যালয়
    শিক্ষক সংকট কমাতে খণ্ডকালীন শিক্ষক পুল গড়বে জাতীয় বিশ্ববিদ্যালয়
  • বেসরকারি শিক্ষক-কর্মচারীদের অবসর ও কল্যাণ ফান্ডের টাকা বিতরণ শুরু
    বেসরকারি শিক্ষক-কর্মচারীদের অবসর ও কল্যাণ ফান্ডের টাকা বিতরণ শুরু
  • শিক্ষকদের পেনশন পেতে আর অফিসে অফিসে ঘুরতে হবে না: প্রধানমন্ত্রী
    শিক্ষকদের পেনশন পেতে আর অফিসে অফিসে ঘুরতে হবে না: প্রধানমন্ত্রী
  • একাদশে ভর্তিতে এবারও পরীক্ষা নেই, আবেদন শুরু ১৫ সেপ্টেম্বর
    একাদশে ভর্তিতে এবারও পরীক্ষা নেই, আবেদন শুরু ১৫ সেপ্টেম্বর
  • পাহাড়ের দুর্গম জনপদে শিক্ষার নতুন জানালা ই-লার্নিং
    পাহাড়ের দুর্গম জনপদে শিক্ষার নতুন জানালা ই-লার্নিং
Logo