Logo
ঢাকা শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২৬
Logo

জানুয়ারির মধ্যেই প্রাথমিকের শিক্ষার্থীরা বই পাবে: প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা

প্রতিবেদক, ক্যাম্পাস মিরর প্রকাশিত: রবিবার, ২৬ জানুয়ারী, ২০২৫

শেয়ার করুনঃ
জানুয়ারির মধ্যেই প্রাথমিকের শিক্ষার্থীরা বই পাবে: প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা

চলতি জানুয়ারির মধ্যেই প্রাথমিকের শিক্ষার্থীরা পাঠবই বুঝে পাবে বলে মন্তব্য করেছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের  উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার।

রোববার চট্টগ্রামে সার্কিট হাউসে মাঠপ্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে প্রাথমিক শিক্ষার উন্নয়নে করণীয় বিষয়ে মতবিনিময় সভায় এক সাংবাদিকের প্রশ্নের উত্তরে তিনি একথা জানান।

বিভাগীয় কমিশনার কার্যালয় ও প্রাথমিক শিক্ষা অধিদপ্তর চট্টগ্রাম যৌথভাবে এ মতবিনিময় সভার আয়োজন করে।

এসময় কোথাও দুর্নীতি পেলে সাথে সাথে সে তথ্য তুলে ধরতে সাংবাদিকদের অনুরোধ জানান উপদেষ্টা। দুর্নীতির প্রমাণ পেলেই তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার প্রতিশ্রুতি ব্যক্ত করেন তিনি।

প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা আরও বলেন, “স্বাধীনতার পর অনেক শিক্ষানীতি করা হয়েছে। সেজন্য বিভিন্ন প্রকার প্রস্তাবও পেশ করা হয়েছে কিন্তু তা কখনো কার্যকর হয়নি। এটা মূলত আমাদে জাতীয় সমস্যা। এর জন্য আমাদের দেশের অগ্রসর নাগরিকদের এগিয়ে আসতে হবে। বিশ্বের সমৃদ্ধ দেশগুলো তাদের প্রাথমিক শিক্ষা ব্যবস্থাকে এমনভাবে প্রণয়ন করে যেন দেশের প্রতিটি নাগরিক এ শিক্ষাব্যবস্থার মধ্য দিয়ে যায়। এ জন্যই তাদের মধ্যে একই ধরণের মূল্যবোধের সঞ্চার হয়। অথচ আমাদের দেশের শিক্ষা ব্যবস্থা দিন দিন বিভক্তির দিকে ধাবিত হচ্ছি। আমি জানি এ দুরাবস্থা এত কম সময়ে সমাধান করা সম্ভব নয়। সে জন্যই আজকে মাঠপ্রশাসনের সাথে মতবিনিময় করেছি আপনাদের পরামর্শ নিয়েছি । আশা করছি এ আলোচনা সভা ফলপ্রসূ হবে।”

এসময় তিনি শিক্ষানীতির কথা উল্লেখ করে বলেন, “আমরা ১৯৪৭ বলি ১৯৭১ কিংবা ২৪ কি পেয়েছি? আমরা ঔপনিবেশিক শাসন ব্যবস্থা থেকে মুক্তি পেয়েছি ঠিক কিন্ত সেই কাঠামোতে এখনো বন্দি। আমরা কাগজে কলমে শিক্ষিত হচ্ছি ঠিক কিন্তু এখনো প্রকৃত স্বাক্ষর হয়ে উঠিনি। আমাদের দেশের পার্বত্য অঞ্চলের সমস্যা, আর হাওর অঞ্চলের সমস্যা এক নয়, হাওর অঞ্চলের সমস্যা আর শিল্পাঞ্চলের সমস্যা এক নয়। এক নীতি সব জায়গায় প্রয়োগ করা কখনো ঠিক নয়। অঞ্চলের উপর ভিত্তি করে কিভাবে শিক্ষানীতি বাস্তবায়ন করা যায় সে জন্য আমরা কাজ করছি।”

চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ড. মো. জিয়াউদ্দীন এর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সচিব আবু তাহের মো. মাসুদ রানা, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক ড. মোঃ আব্দুল হাকিম। প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের চট্টগ্রামের বিভাগীয় পরিচালক মো. আতাউর রহমান প্রাথমিক শিক্ষা অধিদপ্তর চট্টগ্রামের সার্বিক তথ্য উপস্থাপন করেন।

Campus Mirror
শেয়ার করুনঃ

এই বিভাগের আরোও খবর

  • বাংলা ও ইংরেজি মাধ্যমের কারিকুলামে সামঞ্জস্য আনা হবে: ববি হাজ্জাজ
    বাংলা ও ইংরেজি মাধ্যমের কারিকুলামে সামঞ্জস্য আনা হবে: ববি হাজ্জাজ
  • শাবিপ্রবিতে ডিনস অ্যাওয়ার্ড পেলেন চার শিক্ষক
    শাবিপ্রবিতে ডিনস অ্যাওয়ার্ড পেলেন চার শিক্ষক
  • শাবিতে স্নাতকের ভর্তি পরীক্ষা ২৬ জানুয়ারি
    শাবিতে স্নাতকের ভর্তি পরীক্ষা ২৬ জানুয়ারি
  • ২০২৮ থেকে শিক্ষায় বড় সংস্কার, জিপিএ-নির্ভরতা থেকে দক্ষতাভিত্তিক শিক্ষায় যেতে চায় সরকার
    ২০২৮ থেকে শিক্ষায় বড় সংস্কার, জিপিএ-নির্ভরতা থেকে দক্ষতাভিত্তিক শিক্ষায় যেতে চায় সরকার
  • বগুড়ার দুই বিদ্যালয় সরকারি হলো
    বগুড়ার দুই বিদ্যালয় সরকারি হলো
  • একাদশ শ্রেণিতে ভর্তির আবেদন শুরু ২ সেপ্টেম্বর, ক্লাস ২৩ সেপ্টেম্বর
    একাদশ শ্রেণিতে ভর্তির আবেদন শুরু ২ সেপ্টেম্বর, ক্লাস ২৩ সেপ্টেম্বর
  • গবেষণার ক্ষেত্র বাড়িয়ে গবেষণানির্ভর বিশ্ববিদ্যালয় গড়তে হবে: শিক্ষামন্ত্রী
    গবেষণার ক্ষেত্র বাড়িয়ে গবেষণানির্ভর বিশ্ববিদ্যালয় গড়তে হবে: শিক্ষামন্ত্রী
  • শিক্ষকদের সোশ্যাল মিডিয়া ব্যবহার মনিটরিংয়ে কমিটি গঠন, স্ক্রিনশট পাঠাতে হবে মাউশিতে
    শিক্ষকদের সোশ্যাল মিডিয়া ব্যবহার মনিটরিংয়ে কমিটি গঠন, স্ক্রিনশট পাঠাতে হবে মাউশিতে
  • এমপিওভুক্ত শিক্ষকদের বদলির অনলাইন আবেদন শুরু ২১ আগস্ট
    এমপিওভুক্ত শিক্ষকদের বদলির অনলাইন আবেদন শুরু ২১ আগস্ট
  • একাদশে ভর্তি নীতিমালা প্রকাশ হতে পারে বুধবার
    একাদশে ভর্তি নীতিমালা প্রকাশ হতে পারে বুধবার
Logo