Logo
ঢাকা রবিবার, ২৩ আগস্ট, ২০২৬
Logo

প্রথমিক শিক্ষকদের নিয়োগ ফেরাতে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে মন্ত্রণালয়ের আপিল

প্রতিবেদক, ক্যাম্পাস মিরর প্রকাশিত: সোমবার, ১০ ফেব্রুয়ারি, ২০২৫

শেয়ার করুনঃ
প্রথমিক শিক্ষকদের নিয়োগ ফেরাতে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে মন্ত্রণালয়ের আপিল

প্রাথমিকে সহকারী শিক্ষক পদে ৬ হাজার ৫৩১ জনের নিয়োগ বাতিল করে দেওয়া হাই কোর্টের রায় পুনর্বিবেচনার জন্য আপিল করেছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।

সোমবার সন্ধ্যায় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা বিধান রঞ্জন রায় পোদ্দার সাংবাদিকদের এতথ্য জানান।

উপদেষ্টা বলেন, “হাই কোর্টে একটা রায় হয়েছে। এর এগেইনস্টে আমরা আপিল করেছি রায় পুনর্বিবেচনার জন্য।”

গত বৃহস্পতিবার ঢাকা ও চট্টগ্রাম বিভাগে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক পদে কোটায় নির্বাচিত হওয়া ৬ হাজার ৫৩১ জনের ফল বাতিল করে হাই কোর্ট। আদালত মেধার ভিত্তিতে নতুন করে ফল প্রকাশের আদেশও দেয়।

এর আগে এক রিট আবেদনের পরিপ্রেক্ষিতে গত ১৯ নভেম্বর হাই কোর্ট রুলসহ আদেশ দেন। আদেশে নিয়োগ প্রক্রিয়া ছয় মাসের জন্য স্থগিত করা হয়। ফলে ৬ হাজার ৫৩১ জন উত্তীর্ণ প্রার্থীর নিয়োগ আটকে যায়। বৃহস্পতিবার সেই রুলের ওপর রায় দেওয়া হয়।

হাই কোর্টের রায়ের পর বৃহস্পতিবার রাতেই প্রার্থীরা জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান নেন। তারা শুক্রবার দুপুরে প্রধান উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করতে তার বাসভবন যমুনার দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করলে পুলিশ তাদেরকে লাঠিপেটা করে।

সোমবারও তারা শাহাবাগ মোড় আটকে অবস্থান নিলে তাদেরকে সরাতে লাঠিপেটার পাশাপাশি সাউন্ড গ্রেনেড, জলকামান ও কাঁদুনে গ্যাস ব্যবহার করে পুলিশ।

তবে বিকালের দিতে আন্দোলনকারীরা রাস্তার ছেড়ে দিলে যান চলাচল স্বাভাবিক হয়। তবে তারা শাগবাগেই অবস্থান করছেন। রাতে আবার সড়কের পাশে পলিথিন পেতে বসেছেন নিয়োগ বঞ্চিত এসব শিক্ষকরা।

Campus Mirror
শেয়ার করুনঃ

এই বিভাগের আরোও খবর

  • শিক্ষকদের সোশ্যাল মিডিয়া ব্যবহার মনিটরিংয়ে কমিটি গঠন, স্ক্রিনশট পাঠাতে হবে মাউশিতে
    শিক্ষকদের সোশ্যাল মিডিয়া ব্যবহার মনিটরিংয়ে কমিটি গঠন, স্ক্রিনশট পাঠাতে হবে মাউশিতে
  • এমপিওভুক্ত শিক্ষকদের বদলির অনলাইন আবেদন শুরু ২১ আগস্ট
    এমপিওভুক্ত শিক্ষকদের বদলির অনলাইন আবেদন শুরু ২১ আগস্ট
  • একাদশে ভর্তি নীতিমালা প্রকাশ হতে পারে বুধবার
    একাদশে ভর্তি নীতিমালা প্রকাশ হতে পারে বুধবার
  • রাবিতে মানসিক স্বাস্থ্য বিষয়ক সেমিনার অনুষ্ঠিত
    রাবিতে মানসিক স্বাস্থ্য বিষয়ক সেমিনার অনুষ্ঠিত
  • তরুণরাই হবে প্রযুক্তিনির্ভর কৃষির চালিকাশক্তি: ইউজিসি সদস্য
    তরুণরাই হবে প্রযুক্তিনির্ভর কৃষির চালিকাশক্তি: ইউজিসি সদস্য
  • শিক্ষক সংকট কমাতে খণ্ডকালীন শিক্ষক পুল গড়বে জাতীয় বিশ্ববিদ্যালয়
    শিক্ষক সংকট কমাতে খণ্ডকালীন শিক্ষক পুল গড়বে জাতীয় বিশ্ববিদ্যালয়
  • একাদশে ভর্তিতে এবারও পরীক্ষা নেই, আবেদন শুরু ১৫ সেপ্টেম্বর
    একাদশে ভর্তিতে এবারও পরীক্ষা নেই, আবেদন শুরু ১৫ সেপ্টেম্বর
  • পাহাড়ের দুর্গম জনপদে শিক্ষার নতুন জানালা ই-লার্নিং
    পাহাড়ের দুর্গম জনপদে শিক্ষার নতুন জানালা ই-লার্নিং
  • একাদশে ১৪ লাখের বেশি আসন ফাঁকা থাকবে
    একাদশে ১৪ লাখের বেশি আসন ফাঁকা থাকবে
  • বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগে কমিটির ক্ষমতা ফেরানোর আলোচনায় উদ্বেগ
    বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগে কমিটির ক্ষমতা ফেরানোর আলোচনায় উদ্বেগ
Logo