প্রতিবেদক, ক্যাম্পাস মিরর প্রকাশিত: মঙ্গলবার , ২২ এপ্রিল , ২০২৫
সর্বশেষ পশ্চিমবঙ্গের কবি কাজী নজরুল বিশ্ববিদ্যালয়ের 'ডক্টর অব লিটারেচার’ ডিগ্রি নিচ্ছেন শেখ হাসিনা। ফাইল ছবি।
সাড়ে কুড়ি বছরের প্রধানমন্ত্রীর আসনে থাকার সময় শেখ হাসিনা বেশ কিছু বিশ্ববিদ্যালয় ও সংস্থা থেকে ডিগ্রি আর পুরস্কার পেয়েছেন। এসব ‘সম্মানসূচক’ ডিগ্রির বেশিরভাগই জুটেছে তার ১৯৯৬ সালের প্রথম মেয়াদে।
শেখ হাসিনার বিভিন্ন ডক্টরেট ডিগ্রি আর পুরস্কারকে ‘ভুয়া’ হিসাবে অভিহিত করে সেটা নিয়ে অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। টাকার বিনিময়ে এসব ডিগ্রি আর পুরস্কার নেওয়া হয়েছে কি-না, তা খতিয়ে দেখার কথা বলেছে সংস্থাটি।
একইসঙ্গে, ডিগ্রি আর পুরস্কার গ্রহণের পেছনে বিপুল পরিমাণ রাষ্ট্রীয় অর্থ অপব্যয়ের বিষয়ও আছে তাদের নজরে।
দুদকের মহাপরিচালক আক্তার হোসেন গত ফেব্রুয়ারিতে সাংবাদিকদের বলেছেন, “২০১৯ থেকে ২০২৪ সালের মাঝামাঝি পর্যন্ত পাঁচ বছরে রাষ্ট্রীয় সংস্থাটি ২৫০ কোটি টাকা ব্যয়ে ৪৮টি ভিভিআইপি ফ্লাইট পরিচালনা করেছে। এসব সফরে শেখ হাসিনা ব্যয় করেছেন প্রায় ২০০ কোটি টাকা।
এর মধ্যে মানবতাবিরোধী অপরাধ ও গুমের অভিযোগের মুখে থাকার কারণে শেখ হাসিনাকে দেওয়া সম্মানসূচক ডক্টরেট অব ল ডিগ্রি বাতিলের বিষয় পর্যালোচনা করার কথা জানিয়েছে অস্ট্রেলিয়ান ন্যাশনাল ইউনিভার্সিটি (এএনইউ)।
আরও পড়ুন: শেখ হাসিনার ডক্টরেট ডিগ্রি কেড়ে নিতে যাচ্ছে অস্ট্রেলীয় ভার্সিটি
শেখ হাসিনা প্রধানমন্ত্রীর থাকার সময়ে প্রধানমন্ত্রী কার্যালয়ের ওয়েবসাইটে দেওয়া ছিল তার পুরস্কারের একটি তালিকাও।
এসব পুরস্কার টাকা বিনিময়ে নেওয়া হয়েছিল, তা জানার আগে চলুন দেখে নিই- কি কি সম্মানসূচক ডিগ্রি নিয়েছেন শেখ হাসিনা।
শেখ হাসিনার যত 'সম্মানসূচক' ডিগ্রি
দেশিকোত্তম: পশ্চিমবঙ্গের বিশ্ব ভারতী’, ভারত, ২৮ জানুয়ারি ১৯৯১
ডক্টর অব ল’: বস্টন ইউনিভার্সিটি, যুক্তরাষ্ট্র, ৬ ফেব্রুয়ারি, ১৯৯৭
ডক্টর অব ল’: ওয়াসেদা ইউনিভার্সিটি, জাপান, ৪ জুলাই ১৯৯৭
অনারারি ডক্টরেট: ইউনিভার্সিটি অব লিবার্টি ও ডানডি ইউনিভার্সিটি, যুক্তরাজ্য, ১৯৯৭
ডক্টর অব ল’: অস্ট্রেলিয়ান ন্যাশনাল ইউনিভার্সিটি, ২০ অক্টোবর, ১৯৯৯
অনারারি ডক্টরেট: ক্যাথলিক ইউনিভার্সিটি, বেলজিয়াম, ৪ ফেব্রুয়ারি, ২০০০
অনারারি ডক্টরেট: ব্রিজর্পোট ইউনিভার্সিটি, যুক্তরাষ্ট্র ৫ সেপ্টেম্বর, ২০০০
ডক্টর অব লিটারেচার: ত্রিপুরা বিশ্ববিদ্যালয়, ভারত, ১২ জানুয়ারি, ২০১২
ডক্টর অব দ্য ইউনিভার্সিটি: শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়, ১৬ নভেম্বর ২০১৫
ডক্টর অব লিটারেচার: কবি কাজী নজরুল বিশ্ববিদ্যালয়, পশ্চিমবঙ্গ, ২৬ মে ২০১৮
এছাড়া, রাশিয়ার স্টেট ইউনিভার্সিটি অব পিটার্সবার্গ ও পিপলস বিশ্ববিদ্যালয় থেকে ডিগ্রি পাওয়ার কথা ২০১৬ সালে জাতীয় সংসদে বলেছিলেন শেখ হাসিনা।