Logo
ঢাকা রবিবার, ২৩ আগস্ট, ২০২৬
Logo

ঢাবি ‘বিজ্ঞান ইউনিট’-এর ফল প্রকাশ

প্রতিনিধি, ক্যাম্পাস মিরর প্রকাশিত: সোমবার, ২৪ মার্চ, ২০২৫

শেয়ার করুনঃ
ঢাবি ‘বিজ্ঞান ইউনিট’-এর ফল প্রকাশ


ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষে আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে ‘বিজ্ঞান ইউনিট’-এর ভর্তি পরীক্ষার ফলাফল আজ ২৪ মার্চ ২০২৫ সোমবার প্রকাশ করা হয়েছে।

এ বছর ‘বিজ্ঞান ইউনিট’-এর ভর্তি পরীক্ষায় ১ লাখ ২০হাজার ৪শ’ ৮৮ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। এই ইউনিটে ৭হাজার ৪ শ’ ৩৭ জন শিক্ষার্থী পাস করেছে। এর মধ্যে বিজ্ঞান শাখায় ৬ হাজার ৯শ’ ২২ জন, মানবিক শাখায় ৩শ’ ৯৩ জন এবং ব্যবসায় শিক্ষা শাখায় ১শ’ ২২ জন পাস করেছে। পাসের হার ৫.৯৩%। এই ইউনিটে মোট আসন সংখ্যা রয়েছে ১হাজার ৮শ’ ৯৬টি। এর মধ্যে বিজ্ঞান শাখার জন্য ১হাজার ৮শ’ ২০টি, মানবিক শাখার জন্য ৫১টি এবং ব্যবসায় শিক্ষা শাখার জন্য ২৫টি আসন রয়েছে।

পরীক্ষার বিস্তারিত ফলাফল admission.eis.du.ac.bd ওয়েবসাইটে জানা যাবে। এছাড়া, টেলিটক, রবি, এয়ারটেল ও বাংলালিংক মোবাইল নম্বর থেকে DU SCI ˂roll no˃  টাইপ করে ১৬৩২১ নম্বরে send  করে ফিরতি  SMS -এ ফলাফল জানা যাবে।

ছাত্র/ছাত্রীদের জন্য গুরুত্বপূর্ণ তারিখসমূহ 

(ক) পাশকৃত ছাত্র/ছাত্রীদের আগামী ২৫ মার্চ, ২০২৫ বিকাল ৩:০০ টা হতে ১৬ এপ্রিল, ২০২৫, বিকাল ৩:০০ টা পর্যন্ত ভর্তি পরীক্ষার ওয়েবসাইটে বিস্তারিত ফরম ও বিষয়ের পছন্দক্রম ফরম পূরণ করতে হবে। 

(খ) ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ বিভিন্ন কোটায় আবেদনকারীদের ১৩ এপ্রিল, ২০২৫ থেকে ১৭ এপ্রিল, ২০২৫ তারিখের মধ্যে সংশ্লিষ্ট কোটার ফরম বিজ্ঞান অনুষদের ডিন অফিস হতে সংগ্রহ করতে হবে এবং যথাযথভাবে পূরণ করে উক্ত সময়ের মধ্যে ডিন অফিসে জমা দিতে হবে। 

(গ) ফলাফল নিরীক্ষণের জন্য ফি প্রদান সাপেক্ষে আগামী ০৬ এপ্রিল, ২০২৫ থেকে ১০ এপ্রিল, ২০২৫ পর্যন্ত বিজ্ঞান অনুষদের ডিন অফিসে আবেদন করা যাবে।

ভর্তি সংক্রান্ত গুরুত্তপূর্ণ সকল তথ্য জানতে ভর্তি পরীক্ষার ওয়েবসাইটে বিজ্ঞান নোটিশ দেখুন।

Campus Mirror
শেয়ার করুনঃ

এই বিভাগের আরোও খবর

  • শিক্ষকদের সোশ্যাল মিডিয়া ব্যবহার মনিটরিংয়ে কমিটি গঠন, স্ক্রিনশট পাঠাতে হবে মাউশিতে
    শিক্ষকদের সোশ্যাল মিডিয়া ব্যবহার মনিটরিংয়ে কমিটি গঠন, স্ক্রিনশট পাঠাতে হবে মাউশিতে
  • এমপিওভুক্ত শিক্ষকদের বদলির অনলাইন আবেদন শুরু ২১ আগস্ট
    এমপিওভুক্ত শিক্ষকদের বদলির অনলাইন আবেদন শুরু ২১ আগস্ট
  • একাদশে ভর্তি নীতিমালা প্রকাশ হতে পারে বুধবার
    একাদশে ভর্তি নীতিমালা প্রকাশ হতে পারে বুধবার
  • রাবিতে মানসিক স্বাস্থ্য বিষয়ক সেমিনার অনুষ্ঠিত
    রাবিতে মানসিক স্বাস্থ্য বিষয়ক সেমিনার অনুষ্ঠিত
  • তরুণরাই হবে প্রযুক্তিনির্ভর কৃষির চালিকাশক্তি: ইউজিসি সদস্য
    তরুণরাই হবে প্রযুক্তিনির্ভর কৃষির চালিকাশক্তি: ইউজিসি সদস্য
  • শিক্ষক সংকট কমাতে খণ্ডকালীন শিক্ষক পুল গড়বে জাতীয় বিশ্ববিদ্যালয়
    শিক্ষক সংকট কমাতে খণ্ডকালীন শিক্ষক পুল গড়বে জাতীয় বিশ্ববিদ্যালয়
  • একাদশে ভর্তিতে এবারও পরীক্ষা নেই, আবেদন শুরু ১৫ সেপ্টেম্বর
    একাদশে ভর্তিতে এবারও পরীক্ষা নেই, আবেদন শুরু ১৫ সেপ্টেম্বর
  • পাহাড়ের দুর্গম জনপদে শিক্ষার নতুন জানালা ই-লার্নিং
    পাহাড়ের দুর্গম জনপদে শিক্ষার নতুন জানালা ই-লার্নিং
  • একাদশে ১৪ লাখের বেশি আসন ফাঁকা থাকবে
    একাদশে ১৪ লাখের বেশি আসন ফাঁকা থাকবে
  • বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগে কমিটির ক্ষমতা ফেরানোর আলোচনায় উদ্বেগ
    বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগে কমিটির ক্ষমতা ফেরানোর আলোচনায় উদ্বেগ
Logo