প্রতিবেদক, ক্যাম্পাস মিরর প্রকাশিত: বৃহস্পতিবার , ১৭ এপ্রিল , ২০২৫
রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে গতকাল বুধবার বৃষ্টির ধারাবাহিকতায় আজ বৃহস্পতিবার সারাদেশে বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়ার অধিদপ্তর।
বৃহস্পতিবার ১৭ এপ্রিল সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, খুলনা ও বরিশাল বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারী ধরনের বিদ্যুৎ চমকানো, বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
সেইসাথে কোথাও কোথাও মাঝারী ধরনের ভারী থেকে ভারী বৃষ্টি হতে পারে। সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে।
শুক্রবার ১৮ এপ্রিল সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় এবং চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারী ধরনের বিদ্যুৎ চমকানো, বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
“সেইসাথে কোথাও কোথাও মাঝারী ধরনের ভারী থেকে ভারী বৃষ্টি হতে পারে। সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে।”
গতকাল বুধবার রাজধানী ঢাকার পাশাপাশি বৃষ্টি হয়েছে দেশের বিভিন্ন স্থানে। এ দিন দেশের সর্বোচ্চ বৃষ্টি হয় কক্সবাজারে, ৬০ মিলিমিটার। এ ছাড়া অন্য জায়গাগুলোর মধ্যে কুষ্টিয়ার কুমারখালীতে ২৫, শ্রীমঙ্গলে ২২, সাতক্ষীরায় ১৭, কুমিল্লায় ১৭ মিলিমিটার বৃষ্টি হয়।