প্রতিবেদক, ক্যাম্পাস মিরর প্রকাশিত: রবিবার , ২ মার্চ , ২০২৫
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিন জানিয়েছে, বাংলাদেশে বর্তমানে মোট ভোটার সংখ্যা ১২ কোটি ৩৭ লাখ ৩২ হাজার ২৭৪ জন।
রোববার ৭ম জাতীয় ভোটার দিবস উপলক্ষ্যে আয়োজিত শোভাযাত্রার উদ্বোধনী অনুষ্ঠানে সিইসি এ তথ্য জানান। এদিন হালনাগাদ চূড়ান্ত ভোটার তালিকাও প্রকাশ করা হয়।
সিইসি জানান, এখন দেশে মোট নারী ভোটার ৬ কোটি ৩ লাখ ৬৯ হাজার ৬৬৬। পুরুষ ভোটার ৬ কোটি ৩৩ লাখ ৬১ হাজার ৬১৫ জন। আর হিজড়া পরিচয়ে ভোটার আছেন ৯৯৪ জন।
প্রসঙ্গত, মোট ভোটারের এই সংখ্যা দাঁড়িয়েছে ২০২৪ সালের হালনাগাদ কার্যক্রমের মাধ্যমে। গত বছরের হালনাগাদে ১৮ লাখ ৮২ হাজার ১১৪ জন নতুন ভোটার তালিকায় যুক্ত হন।
অন্যদিকে, চলতি বছরের ২০ জানুয়ারি থেকে নতুন হালনাগাদ কার্যক্রম শুরু হয়েছে, যা এখনো চলছে।