প্রতিবেদক, ক্যাম্পাস মিরর প্রকাশিত: শুক্রবার , ১৮ এপ্রিল , ২০২৫
ময়মনসিংহ কলেজ অব ফিজিওথেরাপি এন্ড হেলথ সায়েন্সেস-এ বুধবার (১৬ এপ্রিল) ‘বিশ্ব কণ্ঠ দিবস-২০২৫’ পালিত হয়েছে।
প্রতিষ্ঠানটির স্পিচ অ্যান্ড ল্যাংগুয়েজ থেরাপি বিভাগ এবং সোসাইটি অব স্পিচ অ্যান্ড ল্যাংগুয়েজ থেরাপিস্টস-এর উদ্যোগে দিবসটি উপলক্ষ্যে দুপুর ২ টায় বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়।
‘আপনার কণ্ঠস্বর শক্তিশালী করুন’, ‘কণ্ঠই আমাদের পরিচয়, এটিকে রক্ষা করুন’, ‘কণ্ঠ ছাড়া পৃথিবী নীরব, ধূমপান ছাড়ুন, কণ্ঠ করুন সরব’-লেখা সম্বলিত প্ল্যাকার্ড হাতে প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা র্যালিতে অংশ নেন।
উপস্থিত ছিলেন স্পিচ অ্যান্ড ল্যাংগুয়েজ থেরাপি বিভাগের প্রধান ও সোসাইটি অব স্পিচ এন্ড ল্যাঙ্গুয়েজ থেরাপিস্টস-এর সভাপতি ফিদা আল শামস, ময়মনসিংহ কলেজ অব ফিজিওথেরাপি এন্ড হেলথ সায়েন্সেসের চেয়ারম্যান ড. শামীম আহমেদ, অত্র প্রতিষ্ঠানের প্রভাষক মৈত্রী চক্রবর্তী।
ফিদা আল শামস বলেন, “কণ্ঠস্বরের অবাঞ্ছিত প্রয়োগ, পুরুষ হয়েও মেয়েলি কণ্ঠস্বর, ভোকাল কর্ডে নডিউল, পলিপ, ফোনেটরি গ্যাপ ইত্যাদি নানা কারণে মানুষের কণ্ঠস্বরে বিকৃতি জাতীয় পরিবর্তন দেখা যায়। দেশের একটি বড় অংশ এই সমস্যায় ভুগলেও সচেতনতার অভাবে বা সঠিকভাবে রেফার না হওয়ার কারণে তারা স্পিচ এন্ড ল্যাংগুয়েজ থেরাপি চিকিৎসা থেকে বঞ্চিত হচ্ছেন।”
এছাড়াও বিশেষজ্ঞরা বলেন, সময়মতো কণ্ঠস্বরের সমস্যা শনাক্ত করে স্পিচ অ্যান্ড ল্যাঙ্গুয়েজ থেরাপি চিকিৎসা গ্রহণের মাধ্যমে জীবনে বড় পরিবর্তন আনা সম্ভব।