Logo
ঢাকা রবিবার, ২৩ আগস্ট, ২০২৬
Logo

নির্বাচনের আনুষ্ঠানিক প্রস্তুতি শুরু

প্রতিবেদক, ক্যাম্পাস মিরর প্রকাশিত: বৃহস্পতিবার, ৭ আগস্ট, ২০২৫

শেয়ার করুনঃ
নির্বাচনের আনুষ্ঠানিক প্রস্তুতি শুরু

আগামী বছরের ফেব্রুয়ারিতে, রমজানের আগেই জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের আনুষ্ঠানিক প্রস্তুতি নিতে নির্বাচন কমিশনকে চিঠি দিয়েছে প্রধান উপদেষ্টার কার্যালয়। বুধবার (৬ আগস্ট) কমিশনের সিনিয়র সচিব বরাবর পাঠানো এই চিঠিতে প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণের অনুরোধ জানানো হয়। মুখ্য সচিব এম সিরাজ উদ্দিন মিয়া স্বাক্ষরিত চিঠিতে নির্বাচনের পরিবেশ সুষ্ঠু, অবাধ, শান্তিপূর্ণ ও উৎসবমুখর রাখতে গুরুত্বারোপ করা হয়েছে।

এর একদিন আগে, ৫ আগস্ট ‘জুলাই গণ-অভ্যুত্থান দিবস’ উপলক্ষ্যে জাতির উদ্দেশে ভাষণ দেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। ভাষণে তিনি ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন আয়োজনের সংকেত দেন এবং দ্রুত প্রস্তুতি নিতে কমিশনকে চিঠি দেওয়ার ঘোষণা দেন। পরদিনই সেই ঘোষণা অনুযায়ী নির্বাচন কমিশনের উদ্দেশে চিঠি পাঠানো হয়।

চিঠিতে ড. ইউনূসের ভাষণের উদ্ধৃতি দিয়ে বলা হয়, বিগত দেড় দশকে জনগণ তাদের ভোটাধিকার থেকে বঞ্চিত ছিল। ফলে আসন্ন নির্বাচন যেন গণমানুষের জন্য এক আনন্দঘন উৎসবে পরিণত হয়, তা নিশ্চিত করতে হবে। প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে ভোট প্রক্রিয়াকে আরও নির্ভরযোগ্য করার ওপরও জোর দেওয়া হয়েছে।

এতে আরও উল্লেখ করা হয়, সরকার নির্বাচন আয়োজনের জন্য সর্বাত্মক সহযোগিতা করবে এবং প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণে কমিশন যেন দ্রুত পদক্ষেপ নেয়।

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিন বলেন, যেদিন ভোট তার ২ মাস আগে নির্বাচনের তফশিল ঘোষণা হবে। ওই নির্বাচন হবে আয়নার মতো স্বচ্ছ। 

প্রসঙ্গত, ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের মধ্য দিয়ে আওয়ামী লীগের পতনের পর ৮ আগস্ট দায়িত্ব নেয় ড. ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার। ক্ষমতায় আসার পর থেকেই দ্রুত নির্বাচনের দাবি জানিয়ে আসছে রাজনৈতিক দলগুলো। 

১৩ জুন লন্ডনে ড. ইউনূসের সঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বৈঠকে ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন আয়োজনের বিষয়ে যৌথভাবে বিবৃতি দেওয়া হয়।

এরপর ২৬ জুন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিনের সঙ্গে ওয়ান টু ওয়ান বৈঠকে বসেন প্রধান উপদেষ্টা। 

ধারণা করা হয়, সেখানেই নির্বাচনের সম্ভাব্য সময়সূচি নিয়ে আলোচনা হয়। পরে ২৬ জুলাই ১৪টি রাজনৈতিক দলের সঙ্গে সংলাপে ড. ইউনূস জানান, তিনি অচিরেই নির্বাচনের সময় ঘোষণা করবেন।

Campus Mirror
শেয়ার করুনঃ

এই বিভাগের আরোও খবর

  • শিক্ষক সংকট কমাতে খণ্ডকালীন শিক্ষক পুল গড়বে জাতীয় বিশ্ববিদ্যালয়
    শিক্ষক সংকট কমাতে খণ্ডকালীন শিক্ষক পুল গড়বে জাতীয় বিশ্ববিদ্যালয়
  • বেসরকারি শিক্ষক-কর্মচারীদের অবসর ও কল্যাণ ফান্ডের টাকা বিতরণ শুরু
    বেসরকারি শিক্ষক-কর্মচারীদের অবসর ও কল্যাণ ফান্ডের টাকা বিতরণ শুরু
  • শিক্ষকদের পেনশন পেতে আর অফিসে অফিসে ঘুরতে হবে না: প্রধানমন্ত্রী
    শিক্ষকদের পেনশন পেতে আর অফিসে অফিসে ঘুরতে হবে না: প্রধানমন্ত্রী
  • এসএসসির ফল প্রকাশ সোমবার, জানা যাবে যেভাবে
    এসএসসির ফল প্রকাশ সোমবার, জানা যাবে যেভাবে
  • র‍্যাব গিয়ে আসছে এসআরবি
    র‍্যাব গিয়ে আসছে এসআরবি
  • শিক্ষার্থীদের ওপর চড়াও হতে ফোনে ছাত্রলীগকে নির্দেশ দেন ওবায়দুল কাদের
    শিক্ষার্থীদের ওপর চড়াও হতে ফোনে ছাত্রলীগকে নির্দেশ দেন ওবায়দুল কাদের
  • দিল্লিতে হাসিনার বক্তব্যে ঢাকার ক্ষুব্ধ প্রতিক্রিয়া
    দিল্লিতে হাসিনার বক্তব্যে ঢাকার ক্ষুব্ধ প্রতিক্রিয়া
  • গুম প্রতিরোধ ও প্রতিকার আইনের খসড়া মন্ত্রিসভায় অনুমোদন
    গুম প্রতিরোধ ও প্রতিকার আইনের খসড়া মন্ত্রিসভায় অনুমোদন
  • তরুণ উদ্ভাবকরাই দেশের ভবিষ্যৎ: প্রধানমন্ত্রী
    তরুণ উদ্ভাবকরাই দেশের ভবিষ্যৎ: প্রধানমন্ত্রী
  • ঢাবিতে ভর্তি আবেদন ১১ নভেম্বর থেকে, পরীক্ষা শুরু ৫ ডিসেম্বর
    ঢাবিতে ভর্তি আবেদন ১১ নভেম্বর থেকে, পরীক্ষা শুরু ৫ ডিসেম্বর
Logo