প্রতিবেদক, ক্যাম্পাস মিরর প্রকাশিত: সোমবার , ৪ আগস্ট , ২০২৫
‘দ্বিতীয় রিপাবলিক’ প্রতিষ্ঠায় নতুন সংবিধান প্রণয়ন, জুলাই অভ্যুত্থানের স্বীকৃতি ও বিচার এবং রাষ্ট্রীয় কাঠামোগত সংস্কারসহ ২৪ দফা ইশতেহার ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। রোববার (৪ আগস্ট) কেন্দ্রীয় শহীদ মিনারে আয়োজিত সমাবেশে দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম এ ইশতেহার ঘোষণা করেন।
সমাবেশে আরও উপস্থিত ছিলেন এনসিপির সদস্যসচিব আখতার হোসেন, জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদিব, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহসহ কেন্দ্রীয় নেতারা।
নাহিদ ইসলাম বলেন, “২০২৪ সালের জুলাইয়ে ছাত্র-শ্রমিক-জনতার গণবিস্ফোরণ ছিল দীর্ঘদিনের ফ্যাসিবাদী শাসনের বিরুদ্ধে গণরায়। আমরা কেবল সরকার পরিবর্তন নয়, পুরো ব্যবস্থার পরিবর্তন চেয়েছি।”
তিনি জানান, নতুন সংবিধান ও মৌলিক কাঠামোগত সংস্কার ছাড়া জুলাই অভ্যুত্থান প্রকৃত গণতান্ত্রিক বিপ্লবে রূপ নেবে না।
সমাবেশে শহীদ পরিবার ও আহতদের প্রতি শ্রদ্ধা জানিয়ে নাহিদ বলেন, “এক দফার প্রকৃত ঘোষক ছিল বাংলাদেশের জনগণ ও অভ্যুত্থানকারী ছাত্র-জনতা। এনসিপি সেই গণস্বপ্ন বাস্তবায়নে দৃঢ় প্রতিশ্রুতিবদ্ধ।”
সমাবেশে নাহিদ ইসলাম এনসিপির ‘নতুন বাংলাদেশের ইশতেহার’ শীর্ষক ২৪ দফা ইশতেহার ঘোষণা করেন। ২৪ দফায় যা বলা হয়েছে তা জানতে এখানে ক্লিক করুন