Logo
ঢাকা রবিবার, ২৩ আগস্ট, ২০২৬
Logo

কোকোর শাশুড়ি মুকরেমা রেজার মৃত্যু

প্রতিবেদক, ক্যাম্পাস মিরর প্রকাশিত: রবিবার, ৬ এপ্রিল, ২০২৫

শেয়ার করুনঃ
কোকোর শাশুড়ি মুকরেমা রেজার মৃত্যু

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার ছোট ছেলে প্রয়াত আরাফাত রহমান কোকোর শাশুড়ি এসইউএফ মুকরেমা রেজা মারা গেছেন। তার বয়স হয়েছিল ৭১ বছর।

রোববার (০৬ এপ্রিল) ভোর রাত ৩টা ৪৫ মিনিটে এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মরহুমার পরিবারের অত্যন্ত ঘনিষ্ঠ এবং বিএনপির ঢাকা বিভাগের সহসাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম আজাদ এ তথ্য জানিয়েছেন।

মুকরেমা রেজা শারীরিক নানা জটিলতা নিয়ে এক সপ্তাহ আগে এ হাসপাতালে ভর্তি হয়েছিলেন। 

খবর পেয়ে ঈদের আগের দিন ৩০ মার্চ লন্ডন থেকে ঢাকায় ফেরেন তার একমাত্র মেয়ে কোকোর সহধর্মিণী সৈয়দা শামিলা রহমান সিঁথি।

মালয়েশিয়ার হৃদরোগে আক্রান্ত হয়ে ২০১৫ সালে কোকো মারা যাওয়ার পর মেয়ে জাহিয়া রহমান ও জাফিয়া রহমানকে নিয়ে লন্ডনে থাকেন সিঁথি।

পরিবারের সদস্যরা জানান, রোববার বাদ আসর বনানী ডিওএইচএস মাঠে মরহুমার জানাজা অনুষ্ঠিত হবে। এরপর তাকে বনানী কবরস্থানে দাফন করা হবে।

মৃত্যুকালে মুকরেমা দুই ছেলে ও এক মেয়ে রেখে গেছেন। তার স্বামী এইচএম হাসান রেজা ২০১৭ সালের মার্চে মারা যান। তিনি রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ- সাবেক ডিআইটি’র প্রকৌশলী ছিলেন।

মুকরেমা রেজার মৃত্যুতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর শোক প্রকাশ করেছেন। 

Sadek
শেয়ার করুনঃ

এই বিভাগের আরোও খবর

  • শিক্ষক সংকট কমাতে খণ্ডকালীন শিক্ষক পুল গড়বে জাতীয় বিশ্ববিদ্যালয়
    শিক্ষক সংকট কমাতে খণ্ডকালীন শিক্ষক পুল গড়বে জাতীয় বিশ্ববিদ্যালয়
  • বেসরকারি শিক্ষক-কর্মচারীদের অবসর ও কল্যাণ ফান্ডের টাকা বিতরণ শুরু
    বেসরকারি শিক্ষক-কর্মচারীদের অবসর ও কল্যাণ ফান্ডের টাকা বিতরণ শুরু
  • শিক্ষকদের পেনশন পেতে আর অফিসে অফিসে ঘুরতে হবে না: প্রধানমন্ত্রী
    শিক্ষকদের পেনশন পেতে আর অফিসে অফিসে ঘুরতে হবে না: প্রধানমন্ত্রী
  • এসএসসির ফল প্রকাশ সোমবার, জানা যাবে যেভাবে
    এসএসসির ফল প্রকাশ সোমবার, জানা যাবে যেভাবে
  • র‍্যাব গিয়ে আসছে এসআরবি
    র‍্যাব গিয়ে আসছে এসআরবি
  • শিক্ষার্থীদের ওপর চড়াও হতে ফোনে ছাত্রলীগকে নির্দেশ দেন ওবায়দুল কাদের
    শিক্ষার্থীদের ওপর চড়াও হতে ফোনে ছাত্রলীগকে নির্দেশ দেন ওবায়দুল কাদের
  • দিল্লিতে হাসিনার বক্তব্যে ঢাকার ক্ষুব্ধ প্রতিক্রিয়া
    দিল্লিতে হাসিনার বক্তব্যে ঢাকার ক্ষুব্ধ প্রতিক্রিয়া
  • গুম প্রতিরোধ ও প্রতিকার আইনের খসড়া মন্ত্রিসভায় অনুমোদন
    গুম প্রতিরোধ ও প্রতিকার আইনের খসড়া মন্ত্রিসভায় অনুমোদন
  • তরুণ উদ্ভাবকরাই দেশের ভবিষ্যৎ: প্রধানমন্ত্রী
    তরুণ উদ্ভাবকরাই দেশের ভবিষ্যৎ: প্রধানমন্ত্রী
  • ঢাবিতে ভর্তি আবেদন ১১ নভেম্বর থেকে, পরীক্ষা শুরু ৫ ডিসেম্বর
    ঢাবিতে ভর্তি আবেদন ১১ নভেম্বর থেকে, পরীক্ষা শুরু ৫ ডিসেম্বর
Logo