Logo
ঢাকা রবিবার, ২৩ আগস্ট, ২০২৬
Logo

ফেব্রুয়ারি থেকে বিশেষ ব্যবস্থায় মিলবে সুলভ মূল্যের চাল

প্রতিবেদক, ক্যাম্পাস মিরর প্রকাশিত: মঙ্গলবার, ২৮ জানুয়ারী, ২০২৫

শেয়ার করুনঃ
ফেব্রুয়ারি থেকে বিশেষ ব্যবস্থায় মিলবে সুলভ মূল্যের চাল

নিয়মিত কর্মসূচির বাইরে ফেব্রুয়ারি থেকে সারাদেশে একযোগে খোলা বাজারে প্রতিকেজি ৩০ টাকা কেজি দরের চাল বিক্রি (বিশেষ ওএমএস) শুরু করতে যাচ্ছে সরকার।

মঙ্গলবার খাদ্য মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এমন উদ্যোগের কথা জানান হয়। আসন্ন রোজার মাসকে সামনে রেখে নিম্ন আয়ের মানুষের সুলভ মূল্যে চাল প্রাপ্তি নিশ্চিত করতে নেওয়া হচ্ছে এমন উদ্যোগ।

মন্ত্রণালয়ের ঘোষণা অনুযায়ী, ফেব্রুয়ারি থেকে দেশের প্রতিটি উপজেলায় প্রতিদিন সর্ননিম্ন এক টন থেকে সর্বোচ্চ তিন টন করে চাল বরাদ্দ রাখা হবে। ৬১টি জেলার ৪০১টি উপজেলায় প্রতিদিন তিন টন করে এবং ৩টি পার্বত্য জেলার ২৩টি উপজেলায় এক টন করে মোট ৪২৪টি উপজেলায় ৮৪৮টি কেন্দ্রে  ওএমএস এর মাধ্যমে চাল বিক্রি করা হবে। প্রতিকেজি ৩০ টাকা দরের এই চাল জনপ্রতি ৫ কেজি করে সংগ্রহ করতে পারবেন।

সাধারণত সরকারের খাদ্যবান্ধব কর্মসূচি বছরে পাঁচ মাস চলে। প্রথম ধাপ চলে সেপ্টেম্বর থেকে নভেম্বর পর্যন্ত। আরেক ধাপ চলে মার্চ এপ্রিল মাসে। সরকার নির্ধারিত ৫০ লাখ পরিবার এই সুবিধায় চাল কিনতে পারে।

ওএমএস (সাধারণ) কর্মসূচির আওতায় ঢাকা মহানগর, জেলা সদর পৌরসভা, ৮টি সিটি কর্পোরেশন শ্রমঘন ৪টি (ঢাকা, না:গঞ্জ, নরসিংদী গাজীপুরজেলার ৯০৬টি কেন্দ্রে দৈনিক এক টন করে ৯০৭ টন (সচিবালয় কেন্দ্রে দৈনিক টন) করে চাল বিক্রি করা হবে হবে বলেও মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে জানান হয়।


Campus Mirror
শেয়ার করুনঃ

এই বিভাগের আরোও খবর

  • শিক্ষক সংকট কমাতে খণ্ডকালীন শিক্ষক পুল গড়বে জাতীয় বিশ্ববিদ্যালয়
    শিক্ষক সংকট কমাতে খণ্ডকালীন শিক্ষক পুল গড়বে জাতীয় বিশ্ববিদ্যালয়
  • বেসরকারি শিক্ষক-কর্মচারীদের অবসর ও কল্যাণ ফান্ডের টাকা বিতরণ শুরু
    বেসরকারি শিক্ষক-কর্মচারীদের অবসর ও কল্যাণ ফান্ডের টাকা বিতরণ শুরু
  • শিক্ষকদের পেনশন পেতে আর অফিসে অফিসে ঘুরতে হবে না: প্রধানমন্ত্রী
    শিক্ষকদের পেনশন পেতে আর অফিসে অফিসে ঘুরতে হবে না: প্রধানমন্ত্রী
  • ৪ আর্থিক প্রতিষ্ঠান অকার্যকর ঘোষণা
    ৪ আর্থিক প্রতিষ্ঠান অকার্যকর ঘোষণা
  • এসএসসির ফল প্রকাশ সোমবার, জানা যাবে যেভাবে
    এসএসসির ফল প্রকাশ সোমবার, জানা যাবে যেভাবে
  • র‍্যাব গিয়ে আসছে এসআরবি
    র‍্যাব গিয়ে আসছে এসআরবি
  • শিক্ষার্থীদের ওপর চড়াও হতে ফোনে ছাত্রলীগকে নির্দেশ দেন ওবায়দুল কাদের
    শিক্ষার্থীদের ওপর চড়াও হতে ফোনে ছাত্রলীগকে নির্দেশ দেন ওবায়দুল কাদের
  • দিল্লিতে হাসিনার বক্তব্যে ঢাকার ক্ষুব্ধ প্রতিক্রিয়া
    দিল্লিতে হাসিনার বক্তব্যে ঢাকার ক্ষুব্ধ প্রতিক্রিয়া
  • গুম প্রতিরোধ ও প্রতিকার আইনের খসড়া মন্ত্রিসভায় অনুমোদন
    গুম প্রতিরোধ ও প্রতিকার আইনের খসড়া মন্ত্রিসভায় অনুমোদন
  • তরুণ উদ্ভাবকরাই দেশের ভবিষ্যৎ: প্রধানমন্ত্রী
    তরুণ উদ্ভাবকরাই দেশের ভবিষ্যৎ: প্রধানমন্ত্রী
Logo