Logo
ঢাকা রবিবার, ২৩ আগস্ট, ২০২৬
Logo

রাকসু নির্বাচনে মনোনয়ন বিতরণ শুরু, ছাত্রদলের সময় বাড়ানোর দাবি

রাবি প্রতিনিধি প্রকাশিত: সোমবার, ২৫ আগস্ট, ২০২৫

শেয়ার করুনঃ
রাকসু নির্বাচনে মনোনয়ন বিতরণ শুরু, ছাত্রদলের সময় বাড়ানোর দাবি

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনের মনোনয়নপত্র বিতরণ কার্যক্রম রোববার (২৪ আগস্ট) থেকে আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। প্রথম দিন মোট ছয়জন শিক্ষার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। 

তবে নির্বাচনে অংশ নিতে দুই মাস সময় চেয়ে প্রস্তুতির দাবি জানিয়েছে ছাত্রদল। বিষয়টি নিয়ে নির্বাচন কমিশন ছাত্রসংগঠনগুলোর সঙ্গে বৈঠক করেছে।

রোববার সন্ধ্যায় সংবাদ সম্মেলনে প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক এফ নজরুল ইসলাম জানান, রাকসুর বিভিন্ন পদে পাঁচজন এবং খালেদা জিয়া হল থেকে একজন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।

এর আগে সকাল থেকেই শিক্ষক ও কর্মকর্তা–কর্মচারীরা কর্মবিরতি ডাকায় মনোনয়ন বিতরণ অনিশ্চয়তার মুখে পড়ে। শেষ পর্যন্ত কর্মবিরতি চলাকালেই দুপুর ১২টার দিকে মনোনয়নপত্র বিতরণ শুরু হয়। যদিও গত ২০ আগস্ট থেকেই এই প্রক্রিয়া শুরু হওয়ার কথা ছিল, কিন্তু কর্মবিরতির কারণে তা স্থগিত হয়ে যায়। পরে নতুন তফসিল অনুযায়ী ২৬ আগস্ট পর্যন্ত মনোনয়নপত্র বিতরণ চলবে এবং ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ১৫ সেপ্টেম্বর।

এদিকে সকাল ৯টা থেকে শিক্ষক–কর্মকর্তাদের কর্মবিরতি শুরু হলেও দুপুর দেড়টার দিকে তা প্রত্যাহার করা হয়। তবে আন্দোলনকারীরা জানিয়েছেন, দাবি পূরণ না হলে আবারও কঠোর কর্মসূচি দেওয়া হবে।

বিকেলে নির্বাচন কমিশন ছাত্রসংগঠনগুলোর প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করে। বৈঠকে ভোটার তালিকায় শিক্ষার্থীদের ছবি সংযোজন, ভোটকেন্দ্র হল থেকে একাডেমিক ভবনে স্থানান্তর এবং নারী প্রার্থীদের সাইবার বুলিং প্রতিরোধে মনিটরিং সেল গঠনসহ নানা দাবি নিয়ে আলোচনা হয়।

সভায় ছাত্রদল নির্বাচনী প্রস্তুতির জন্য অতিরিক্ত দুই মাস সময় চাওয়ার বিষয়টিও উঠে আসে। ছাত্রশিবির ও ছাত্র অধিকার পরিষদের নেতারা এই দাবিকে যৌক্তিক উল্লেখ করে কিছু সময় দেওয়ার পক্ষে মত দেন।

প্রধান নির্বাচন কমিশনার নজরুল ইসলাম সংবাদ সম্মেলনে বলেন, “শিক্ষার্থীদের নিরাপত্তা ইস্যুতে একটি কমিটি গঠন এবং ভোটার তালিকায় ছবি যুক্ত করার সিদ্ধান্ত হয়েছে। ভোটকেন্দ্র স্থানান্তর ও ছাত্রদলের সময় চাওয়াসহ অন্যান্য বিষয়ে আলোচনা চলবে।”

প্রথম দিনে বড় সংগঠনগুলোর অনুপস্থিতি

রাকসু কোষাধ্যক্ষের কার্যালয় ও সংশ্লিষ্ট হলের প্রশাসনিক কার্যালয় থেকে মনোনয়নপত্র বিতরণ করা হচ্ছে। রোববার সকাল ১০টা থেকে কার্যক্রম শুরু হলে দুপুরের মধ্যে কয়েকজন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেন।

প্রথমে স্বতন্ত্র এজিএস পদপ্রার্থী সজীব খান ফর্ম নেন। এরপর নারীবিষয়ক সম্পাদক পদে বাংলা বিভাগের নিশা আক্তার, গেমস অ্যান্ড স্পোর্টস সহসম্পাদক পদে মো. রেদুয়ানুল হক এবং সাংস্কৃতিক সম্পাদক পদে ক্রপ সায়েন্স অ্যান্ড টেকনোলজি বিভাগের কাজী শফিউল কালাম মনোনয়নপত্র সংগ্রহ করেন।

তবে প্রথম দিন কোনো বড় ছাত্রসংগঠন—যেমন ছাত্রদল, ছাত্রশিবির, গণতান্ত্রিক ছাত্রজোট বা প্রগতিশীল সংগঠনগুলোর কেউ মনোনয়নপত্র সংগ্রহ করেননি।

Sadek
শেয়ার করুনঃ

এই বিভাগের আরোও খবর

  • শিক্ষক সংকট কমাতে খণ্ডকালীন শিক্ষক পুল গড়বে জাতীয় বিশ্ববিদ্যালয়
    শিক্ষক সংকট কমাতে খণ্ডকালীন শিক্ষক পুল গড়বে জাতীয় বিশ্ববিদ্যালয়
  • বেসরকারি শিক্ষক-কর্মচারীদের অবসর ও কল্যাণ ফান্ডের টাকা বিতরণ শুরু
    বেসরকারি শিক্ষক-কর্মচারীদের অবসর ও কল্যাণ ফান্ডের টাকা বিতরণ শুরু
  • শিক্ষকদের পেনশন পেতে আর অফিসে অফিসে ঘুরতে হবে না: প্রধানমন্ত্রী
    শিক্ষকদের পেনশন পেতে আর অফিসে অফিসে ঘুরতে হবে না: প্রধানমন্ত্রী
  • এসএসসির ফল প্রকাশ সোমবার, জানা যাবে যেভাবে
    এসএসসির ফল প্রকাশ সোমবার, জানা যাবে যেভাবে
  • র‍্যাব গিয়ে আসছে এসআরবি
    র‍্যাব গিয়ে আসছে এসআরবি
  • শিক্ষার্থীদের ওপর চড়াও হতে ফোনে ছাত্রলীগকে নির্দেশ দেন ওবায়দুল কাদের
    শিক্ষার্থীদের ওপর চড়াও হতে ফোনে ছাত্রলীগকে নির্দেশ দেন ওবায়দুল কাদের
  • দিল্লিতে হাসিনার বক্তব্যে ঢাকার ক্ষুব্ধ প্রতিক্রিয়া
    দিল্লিতে হাসিনার বক্তব্যে ঢাকার ক্ষুব্ধ প্রতিক্রিয়া
  • গুম প্রতিরোধ ও প্রতিকার আইনের খসড়া মন্ত্রিসভায় অনুমোদন
    গুম প্রতিরোধ ও প্রতিকার আইনের খসড়া মন্ত্রিসভায় অনুমোদন
  • তরুণ উদ্ভাবকরাই দেশের ভবিষ্যৎ: প্রধানমন্ত্রী
    তরুণ উদ্ভাবকরাই দেশের ভবিষ্যৎ: প্রধানমন্ত্রী
  • ঢাবিতে ভর্তি আবেদন ১১ নভেম্বর থেকে, পরীক্ষা শুরু ৫ ডিসেম্বর
    ঢাবিতে ভর্তি আবেদন ১১ নভেম্বর থেকে, পরীক্ষা শুরু ৫ ডিসেম্বর
Logo