প্রতিবেদক, ক্যাম্পাস মিরর প্রকাশিত: বৃহস্পতিবার , ২০ মার্চ , ২০২৫
অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ চায়না-অ্যালামনাই (অ্যাবকা) এর উদ্যোগে বৃহস্পতিবার (২০ মার্চ) ধানমন্ডির একটি রেস্টুরেন্টে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
সংগঠনের সভাপতি রাষ্ট্রদূত মুন্সী ফয়েজ আহম্মদের সভাপতিত্বে ঢাকাস্থ চায়না দূতাবাসের কালচারাল কাউন্সেলর লি শাওফেং প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
সংগঠনের সাধারণ সম্পাদক শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মো. সাহাবুল হক, সহসভাপতি ঢাকা বিশ্ববিদ্যালয়ের পপুলেশন সায়েন্স বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ মইনুল ইসলাম, যুগ্ম সম্পাদক লং লাইফ হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডা. আবু কাউসার স্বপন, যুগ্ম সম্পাদক পিএইচডি গবেষক মারুফ হাসান, কার্যনিবাহী সদস্য পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে অধ্যাপক ড. মুজাহিদুল ইসলাম, ডা. ইব্রাহিম রহমান রুমি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের চীনা ভাষা ও সংস্কৃতি বিভাগের শিক্ষক জান্নাতুন নাহার, মোস্তাফিজুর রহমান, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মিরাজ আহমেদ, চীন দূতাবাসের কালচারাল অ্যাটাশে নিলাম্বরসহ অ্যালানাইয়ের সদস্যরা উপস্থিত ছিলেন।