প্রতিবেদক, ক্যাম্পাস মিরর প্রকাশিত: বৃহস্পতিবার , ১৬ জানুয়ারী , ২০২৫
জুলাই ২০২৪ সালের গণঅভ্যুত্থানে শহিদদের তালিকায় ৮৩৪ জনকে অন্তর্ভুক্ত করে প্রথম গেজেট প্রকাশ করেছে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়।
বুধবার রাতে মন্ত্রণালয়ের উপসচিব হরিদাস ঠাকুর স্বাক্ষরিত ওই গেজেটে শহিদের নাম ঠিকানা প্রকাশ করা হয়।
গেজেটে মেডিকেল কেস আইডি, শহিদের নাম, পিতার নামা, বর্তমান ঠিকানা, স্থায়ী ঠিকানা অন্তর্ভূক্ত করা হয়েছে।
মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় গঠন করা হয়েছে পাঁচ দশক আগে স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের সময়কার স্বাধীনতা যুদ্ধে শহিদ ও আহত যোদ্ধাদের দেখভাল করতে।
তবে ২০২৪ সালের গণঅভ্যুত্থানে প্রায় দেড় হাজার মানুষের মৃত্যু ও বিশ হাজার মানুষ আহত হওয়ার পর তাদের দেখভালেও এই মন্ত্রণালয়ের অধিনে একটি অধিদপ্তর চালু করা হচ্ছে। মূলত সরকারি চাকরিতে মুক্তিযোদ্ধা কোটা সংস্কারের দাবিতেই এবারের আন্দোলন দানা বেঁধেছিল যা পরে সরকার পতনের চূড়ান্ত আন্দোলনে রূপ নেয়।
পূর্ণাঙ্গ গেজেট