প্রতিবেদক, ক্যাম্পাস মিরর প্রকাশিত: শনিবার , ১ ফেব্রুয়ারি , ২০২৫
অমর একুশে বইমেলা উপলক্ষ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) প্রবেশপথগুলোয় যানবাহন নিয়ন্ত্রণের বিধিনিষেধ শিথিল করেছে কর্তৃপক্ষ। ঢাবির জনসংযোগ দপ্তরের পরিচালক (ভারপ্রাপ্ত) মোহাম্মদ রফিকুল ইসলাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বইমেলায় আগত ক্রেতা ও দর্শনার্থীদের চলাচল নির্বিঘ্ন করতে বিশ্ববিদ্যালয়ের প্রবেশপথগুলোয় যানবাহন নিয়ন্ত্রণের বিধিনিষেধ শিথিল করা হয়েছে। ১ ফেব্রুয়ারি থেকে ২৮শে ফেব্রুয়ারি পর্যন্ত ঢাবি এলাকায় যানবাহন নিয়ন্ত্রণের জন্য কোনো ব্যারিকেড থাকবে না।
এতে আরও বলা হয়, ঢাকা মহানগর ট্র্যাফিক বিভাগ এ প্রবেশপথগুলোতে যানবাহন সুশৃঙ্খলভাবে প্রবেশ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে যানবাহনগুলো সুশৃঙ্খলভাবে পার্কিং করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল টিম ও স্বেচ্ছাসেবক দল ট্র্যাফিক বিভাগকে সার্বিক সহায়তা করবে।