ক্যাম্পাস মিরর ডেস্ক প্রকাশিত: বৃহস্পতিবার , ১৫ মে , ২০২৫
ইউক্যালিপটাস ও আকাশমনি গাছের চারা রোপণ, উত্তোলন ও বিক্রয় নিষিদ্ধ ঘোষণা করেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়।
আজ বৃহস্পতিবার পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এক প্রজ্ঞাপনে এ নির্দেশ জারি করেছেন।
এর পরিবর্তে ফলজ, বনজ ও ঔষধি গাছ রোপণের জন্য সরকারি, বেসরকারি ও ব্যক্তিকে উৎসাহ প্রদান করা হয়েছে।