Logo
ঢাকা রবিবার, ২৩ আগস্ট, ২০২৬
Logo

ছাত্রদের নতুন রাজনৈতিক দলের ঘোষণা আসছে শুক্রবার

প্রতিবেদক, ক্যাম্পাস মিরর প্রকাশিত: সোমবার, ২৪ ফেব্রুয়ারি, ২০২৫

শেয়ার করুনঃ
ছাত্রদের নতুন রাজনৈতিক দলের ঘোষণা আসছে শুক্রবার



বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের উদ্যোগে আগামী শুক্রবার নতুন একটি রাজনৈতিক দলের ঘোষণা দেওয়া হবে।

সোমবার সন্ধ্যায় বাংলামোটরে জাতীয় নাগরিক কমিটির কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন ছাত্রনেতা সারজিস আলম; তিনি জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক।

সারজিস বলেন, "বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক কমিটি ঐক্যবদ্ধভাবে নতুন একটি রাজনৈতিক দলের আত্মপ্রকাশ করতে যাচ্ছে। আগামী ২৮ ফেব্রুয়ারি বিকাল তিনটায় জাতীয় সংসদ সংলগ্ন মানিক মিয়া এভিনিউতে এই রাজনৈতিক দলের আত্মপ্রকাশ করতে যাচ্ছি। এই দেশের ১৮ কোটি মানুষের আশা-আকাঙ্ক্ষার প্রতীক জাতীয় সংসদকে সামনে রেখে আমরা আমাদের আত্মপ্রকাশের শপথটি করতে চাই।"

সারজিস আলম বলেন, "হাজারো শহিদের রক্তের ওপরে যে নতুন বাংলাদেশ এসেছে, যে নতুন দলটি করতে যাচ্ছি সেখানে ব্যক্তি স্বার্থ, গোষ্ঠী, দলীয় স্বার্থের ঊর্ধ্বে উঠে বাংলাদেশের মানুষের স্বার্থ প্রাধান্য পাবে। আত্মপ্রকাশ অনুষ্ঠানের বাংলাদেশের যত রাজনৈতিক দল রয়েছে দলের নেতৃবৃন্দ থেকে শুরু করে শহিদ পরিবার, বেশি বিদেশ কূটনীতিক, বিগত ১৬ বছরে নির্যাতিত পরিবার, অভ্যুত্থানের অংশ নেওয়া আন্দোলনকারী, ছাত্র জনতা ও প্রবাসী ভাইয়েরা, বিভিন্ন ধর্মীয় জাতি গোষ্ঠী, ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সকলের সেখানে অংশগ্রহণ থাকবে।"

আখতার হোসেন বলেন, "দীর্ঘ ১৫ দিন যাবত সারা বাংলাদেশ জুড়ে 'আপনার চোখে নতুন বাংলাদেশ' শীর্ষক একটি একটি জরিপ চালানো হয়েছিল। দুই লাখের অধিক মানুষ আমাদের এই ক্যাম্পেইনে অংশগ্রহণ করেছেন। মানুষ প্রথমেই যে বিষয়টি বলেছেন সেটা হচ্ছে দেশকে দুর্নীতিমুক্ত করতে হবে। সুশাসন প্রতিষ্ঠার কথা বলেছেন, ক্ষমতার অপব্যবহার রোধ ও জবাবদিহিতা নিশ্চিত করার কথা বলেছেন। সামাজিক ন্যায়বিচার, সবার জন্য সমান সুযোগ ও অর্থনৈতিক সমৃদ্ধির কথা বলেছেন। সকল প্রকার বৈষম্য হ্রাস ও কর্মসংস্থান সৃষ্টির কথা বলেছেন।"

নতুন দলের কাছে মানুষের প্রত্যাশা তুলে ধরে তিনি বলেন, "নেতৃত্ব নির্বাচনে সততা ও আদর্শের গুরুত্বের কথা মানুষ বলেছেন। দল যেন একনায়কতন্ত্র এবং পরিবারতন্ত্রের খপ্পরে না পড়ে সেই কথা বলেছেন। দলের অভ্যন্তরে গণতন্ত্র চর্চার কথা মানুষেরা সর্বাধিক গুরুত্ব দিয়ে বলছেন।"

নতুন দলের নাম নিয়েও অনেকগুলো প্রস্তাবনা এসেছে উল্লেখ করে আখতার বলেন, "জনতার দল, নতুন বাংলাদেশ পার্টি, বিপ্লবী দল, নাগরিক শক্তি, ছাত্র জনতা পার্টি, বাংলাদেশ বিপ্লবী পার্টি, রিপাবলিক পার্টি, জাতীয় শক্তিসহ ৩০টির অধিক নাম ঘুরে ফিরে এসেছে। আত্মপ্রকাশের আগে চূড়ান্ত নামটা আমরা জানাব।"

সংবাদ সম্মেলনে জাতীয় নাগরিক কমিটির সদস্য সচিব আখতার হোসেন ছাড়াও জানাকের মুখপাত্র সামান্তা শারমিন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখ্য সংগঠক আব্দুল হান্নান মাসুদ,  ও ছাত্রনেতা আরিফ সোহেলসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

Campus Mirror
শেয়ার করুনঃ

এই বিভাগের আরোও খবর

  • শিক্ষক সংকট কমাতে খণ্ডকালীন শিক্ষক পুল গড়বে জাতীয় বিশ্ববিদ্যালয়
    শিক্ষক সংকট কমাতে খণ্ডকালীন শিক্ষক পুল গড়বে জাতীয় বিশ্ববিদ্যালয়
  • বেসরকারি শিক্ষক-কর্মচারীদের অবসর ও কল্যাণ ফান্ডের টাকা বিতরণ শুরু
    বেসরকারি শিক্ষক-কর্মচারীদের অবসর ও কল্যাণ ফান্ডের টাকা বিতরণ শুরু
  • শিক্ষকদের পেনশন পেতে আর অফিসে অফিসে ঘুরতে হবে না: প্রধানমন্ত্রী
    শিক্ষকদের পেনশন পেতে আর অফিসে অফিসে ঘুরতে হবে না: প্রধানমন্ত্রী
  • এসএসসির ফল প্রকাশ সোমবার, জানা যাবে যেভাবে
    এসএসসির ফল প্রকাশ সোমবার, জানা যাবে যেভাবে
  • র‍্যাব গিয়ে আসছে এসআরবি
    র‍্যাব গিয়ে আসছে এসআরবি
  • শিক্ষার্থীদের ওপর চড়াও হতে ফোনে ছাত্রলীগকে নির্দেশ দেন ওবায়দুল কাদের
    শিক্ষার্থীদের ওপর চড়াও হতে ফোনে ছাত্রলীগকে নির্দেশ দেন ওবায়দুল কাদের
  • দিল্লিতে হাসিনার বক্তব্যে ঢাকার ক্ষুব্ধ প্রতিক্রিয়া
    দিল্লিতে হাসিনার বক্তব্যে ঢাকার ক্ষুব্ধ প্রতিক্রিয়া
  • গুম প্রতিরোধ ও প্রতিকার আইনের খসড়া মন্ত্রিসভায় অনুমোদন
    গুম প্রতিরোধ ও প্রতিকার আইনের খসড়া মন্ত্রিসভায় অনুমোদন
  • তরুণ উদ্ভাবকরাই দেশের ভবিষ্যৎ: প্রধানমন্ত্রী
    তরুণ উদ্ভাবকরাই দেশের ভবিষ্যৎ: প্রধানমন্ত্রী
  • ঢাবিতে ভর্তি আবেদন ১১ নভেম্বর থেকে, পরীক্ষা শুরু ৫ ডিসেম্বর
    ঢাবিতে ভর্তি আবেদন ১১ নভেম্বর থেকে, পরীক্ষা শুরু ৫ ডিসেম্বর
Logo