ক্যাম্পাস মিরর ডেস্ক প্রকাশিত: মঙ্গলবার , ১৩ মে , ২০২৫
সাবেক সংসদ সদস্য ও বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থর স্ত্রী শেখ শাইরা শারমিনকে বিদেশ যাত্রায় বাধা দেওয়া হয়েছে।
পার্থ'র স্ত্রী শেখ মুজিবুর রহমানের ভাতিজা শেখ হেলাল উদ্দীনের মেয়ে এবং সাবেক সংসদ সদস্য শেখ তন্ময়ের বোন।
আজ মঙ্গলবার দুপুরে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ইমিগ্রেশন কর্তৃপক্ষ তাকে থাইল্যান্ডগামী একটি ফ্লাইটে উঠতে দেননি।