প্রতিবেদক, ক্যাম্পাস মিরর প্রকাশিত: শুক্রবার , ১৮ জুলাই , ২০২৫
জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষ্যে ১৮ জুলাই (শুক্রবার) দিনটিকে ‘ফ্রি ইন্টারনেট ডে’ ঘোষণা করেছে ডাক ও টেলিযোগাযোগ বিভাগ। এই উদ্যোগের অংশ হিসেবে দেশের সব মোবাইল ফোন গ্রাহককে পাঁচ দিন মেয়াদি ১ জিবি ইন্টারনেট বিনামূল্যে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। তারা মোবাইল অপারেটরদের ইতোমধ্যে প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছে।
কীভাবে ফ্রি ইন্টারনেট পাওয়া যাবে?
১৮ জুলাই থেকে দেশের সব মোবাইল ফোন গ্রাহক নিচের কোডগুলো ডায়াল করে ১ জিবি ফ্রি ডাটা পেতে পারবেন, যা পাঁচ দিন পর্যন্ত ব্যবহারযোগ্য:
গ্রামীণফোন : *121*1807#
রবি : *4*1807#
বাংলালিংক : *121*1807#
টেলিটক : *111*1807#
বিটিআরসির বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, এই বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে জনআকাঙ্ক্ষা পূরণ ও জনস্বার্থে। গত ৯ জুলাই মোবাইল অপারেটরদের এ বিষয়ে আনুষ্ঠানিক নির্দেশনা দেওয়া হয়।
এ উপলক্ষ্যে ডাক ও টেলিযোগাযোগ বিভাগ সকলকে জুলাই গণঅভ্যুত্থান দিবস স্মরণে তথ্যপ্রযুক্তি ব্যবহারের মাধ্যমে সচেতনতার অংশীদার হতে আহ্বান জানিয়েছে।