প্রতিবেদক, ক্যাম্পাস মিরর প্রকাশিত: বৃহস্পতিবার , ৬ ফেব্রুয়ারি , ২০২৫
প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস আয়নাঘর হিসাবে পরিচিতি পাওয়া আওয়ামী লীগ সরকারের সময়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ‘গুম ঘর’ পরিদর্শনে যাবেন বলে উপদেষ্টা পরিষদের বৈঠকে সিদ্ধান্ত হয়েছে।
বৃহস্পতিবার প্রধান উপদেষ্টার তেজগাঁও কার্যালয়ে তার সভাপতিত্বে উপদেষ্টা পরিষদের ২২তম বৈঠক হয়।
ওই বৈঠকের বরাত দিয়ে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে জানান হয়, উপদেষ্টা পরিষদের আজকে সভায় সিদ্ধান্ত হয়েছে যে প্রধান উপদেষ্টা যত দ্রুত সম্ভব আয়নাঘর পরিদর্শনে যাবে।দেশি-বিদেশি মিডিয়া উনার সঙ্গে থাকবেন।
রমজানে দ্রব্যমূল্য স্থিতিশীল রাখার লক্ষ্যে টিসিবির মাধ্যমে পণ্য পরিবহণ, ব্যাপকহারে আমদানি ও সুষ্ঠু সরবরাহ নিশ্চিত করতে গৃহীত পদক্ষেপ সম্পর্কে এই সভায় আলোচনা হয়েছে।
সভায় রমজানে লোডশেডিং না রাখা এবং বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক রাখার বিষয়ে আলোচনা হয়।