প্রতিবেদক, ক্যাম্পাস মিরর প্রকাশিত: শনিবার , ৮ মার্চ , ২০২৫
পদোন্নতির দাবিতে বিসিএস (স্বাস্থ্য) ক্যাডার বিশেষজ্ঞ চিকিৎসকদের কলম বিরতি শুরু। শনিবার থেকে টানা তিনদিন সকাল ১০টা থেকে দুই ঘণ্টা করে তাদের এই 'কলম বিরতি' কর্মসূচি চলবে।
বিসিএস স্বাস্থ্য ক্যাডার বিশেষজ্ঞ চিকিৎসক ফোরামের আহ্বায়ক মির্জা মো. আসাদুজ্জামান বলেন, কলম বিরতি কর্মসূচি চলাকালে রোগীদের সেবা প্রদান বন্ধ থাকবে, তবে জরুরি পরিষেবা অব্যাহত রাখবেন তারা।
তিনি বলেন, বেঁধে দেওয়া সময়ের মধ্যে যদি তাদের দাবি পূরণ না হয়, তাহলে ১১ মার্চ থেকে তারা অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি পালন করবেন। তাদের দাবি পক্ষে ৬০টি চিকিৎসক সমিতির সমর্থন রয়েছে।
আসাদুজ্জামান জানান, সারা দেশে বিভিন্ন গ্রেডের প্রায় সাড়ে সাত হাজার চিকিৎসক পদোন্নতির অপেক্ষায় রয়েছেন।