প্রতিবেদক, ক্যাম্পাস মিরর প্রকাশিত: মঙ্গলবার , ৪ মার্চ , ২০২৫
মুক্তিযুদ্ধের শহীদদের স্মরণে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করেছে সদ্য আত্মপ্রকাশ করা জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। মঙ্গলবার (৪ মার্চ) সকাল ৮টার দিকে দলটির নেতাকর্মীরা শ্রদ্ধা জানান।
এই কর্মসূচির মাধ্যমে দলটি তাদের রাজনৈতিক যাত্রার আনুষ্ঠানিক সূচনা করলো বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
শ্রদ্ধা নিবেদন শেষে জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক মো. নাহিদ ইসলাম বলেন, সেকেন্ড রিপাবলিক প্রতিষ্ঠায় কাজ করবে এনসিপি।
সদস্যসচিব আখতার হোসেন বলেন, দেশের মানুষের সমর্থন প্রত্যাশা করি।
এর পর রায়েরবাজারে গিয়ে অভ্যুত্থানের সময় শহীদ হওয়া ছাত্র-জনতার কবর জিয়ারত করার কথা রয়েছে তাদের।
দলীয় সূত্র জানিয়েছে, সকাল ১০টায় রায়েরবাজার বধ্যভূমিতে ২০২৪-এর অভ্যুত্থানের শহীদদের জন্য দোয়া মোনাজাত করবেন তারা।
২৮ ফেব্রুয়ারি বিকালে মানিক মিয়া এভিনিউয়ে আয়োজিত এক অনুষ্ঠানে আত্মপ্রকাশ করে জুলাই অভ্যুত্থানের সামনের সারির নেতাদের নিয়ে গঠিত নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।