প্রতিবেদক, ক্যাম্পাস মিরর প্রকাশিত: শুক্রবার , ৩ অক্টোবর , ২০২৫
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে যুবদলের কেন্দ্রীয় সহআন্তর্জাতিক বিষয়ক সম্পাদক সরদার এম জাহাঙ্গীর হোসেনের উদ্যোগে পাবনার সাঁথিয়ায় শিক্ষাবৃত্তি প্রদান করা হয়েছে। সাবেক ছাত্রদল নেতা, জার্মানি প্রবাসী নোমানের সহযোগিতায় শুক্রবার এ বৃত্তি প্রদান করা হয়।
সরদার এম জাহাঙ্গীর হোসেন আগামী জাতীয় সংসদ নির্বাচনে পাবনা-১ আসন থেকে বিএনপির মনোনয়প্রত্যাশী।
শিক্ষাবৃত্তি পেয়ে খুশি রাজশাহী মেডিকেলের ৬৫ ব্যাচের ছাত্রী মো. লাবনী খাতুন। তিনি ধুলাউড়ি বাজারের বাসিন্দা, ক্ষুদ্র হোটেল ব্যবসায়ী বাবুর মেয়ে।
যুবদল নেতা সরদার এম জাহাঙ্গীর হোসেন জানান, সাঁথিয়ার অন্যান্য মেধাবী শিক্ষার্থীরাও ভবিষ্যতে এই কর্মসূচির আওতায় বৃত্তি পাবেন। তিনি বলেন, “আগামি নির্বাচনে জনগণের ভোটে ক্ষমতায় এলে বিভিন্ন পর্যায়ের শিক্ষার্থীর জন্য আরও শিক্ষাসংশ্লিষ্ট সহযোগিতা ও যুবকদের জন্য কর্মসংস্থান নিশ্চিত করা সম্ভব হবে।”
বৃত্তি প্রদানকালে উপস্থিত ছিলেন সাঁথিয়া পৌর যুবদলের আহ্বায়ক এস এম মাসুদ রহমান, ধুলাউড়ি ইউনিয়ন বিএনপির আহবায়ক মোহাম্মদ আলীম মোল্লা, ধুলাউড়ি ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি মোহাম্মদ আমিরুল ইসলাম খসর ও মোহাম্মদ আবু সাঈদ, ধুলাউড়ি ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. শাহ আলম প্রমুখ।