প্রতিবেদক, ক্যাম্পাস মিরর প্রকাশিত: মঙ্গলবার , ২৫ ফেব্রুয়ারি , ২০২৫
মঙ্গলবার প্রত্যুষে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে।
সকাল ৬টা ৪০ মিনিট ২৫ সেকেন্ডে এ ভূমিকম্প অনুভূত হয় বলে আবহাওয়া অফিস থেকে জানা গেছে।
আবহাওয়া অধিদপ্তরের ভূমিকম্প পর্যবেক্ষণ ও গবেষণাকেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা রুবায়েত কবীর বলেন, রিখটার স্কেলে এই কম্পনের মাত্রা ছিল ৫ দশমিক ১। এটি মাঝারি ধরনের ভূমিকম্প ছিল। ভারতের পশ্চিমবঙ্গ ও উডিশ্যা সংলগ্ন বঙ্গোপসাগর এই ভূমিকম্পের উৎসস্থল। ফলে বেশি প্রভাব পড়েছে উপকূলের জেলাগুলোতে। ঢাকা থেকে উৎপত্তিস্থল ছিল ৫০১ কিলোমিটার দূরে।
ভূমিকম্পের কারণে পশ্চিমবঙ্গ ও ভারতের বেশ কিছু জেলা শহরে আতঙ্ক ছড়িয়ে পড়েছে বলে সেখানকার গণমাধ্যম সূত্রে জানা গেছে।