প্রতিনিধি, ক্যাম্পাস মিরর প্রকাশিত: মঙ্গলবার , ২৫ ফেব্রুয়ারি , ২০২৫
নাগরিক কমিটির নতুন দলের নেতৃত্ব দিতে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টার দায়িত্ব ছাড়লেন নাহিদ ইসলাম।
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এবং ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের উপদেষ্টার দায়িত্ব সামলে আসা নাহিদ মঙ্গলবার দুপুরে তার পদত্যাগপত্র দিয়েছেন বলে প্রধান উপদেষ্টার কার্যালয়ের একজন কর্মকর্তা নিশ্চিত করেছেন।
নাম গোপন রেখে তিনি বলেন, “বেলা ২টায় তিনি প্রধান উপদেষ্টার কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন। এ সময় ফটোসেশনও হয়েছে।”
গণঅভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া শিক্ষার্থীদের নতুন রাজনৈতিক দলের আহ্বায়ক হওয়ার কথা রয়েছে নাহিদের। আগামী শুক্রবার নতুন দলের ঘোষণা আসছে।