জবি প্রতিনিধি প্রকাশিত: রবিবার , ২৯ জুন , ২০২৫
জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শাখা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক রিফাত আরেফিনকে বরগুনার বেতাগী পৌর এলাকায় এক তরুণীসহ আটক করেছেন স্থানীয়রা। ওই তরুণীর পরিচয় জানা যায়নি।
শনিবার (২৮ জুন) গভীর রাতে এ ঘটনা ঘটে। তাদের জিজ্ঞাসাবাদের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, একটি টিনের ঘরের ভেতর অন্ধকারে রিফাত আরেফিন ও এক তরুণীকে আটকে জিজ্ঞাসাবাদ করছেন স্থানীয়রা। এ সময় রিফাতকে চুপচাপ দাঁড়িয়ে থাকতে দেখা যায়।
ঘটনাটি নিয়ে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসেও ছড়িয়ে পড়ে নানা আলোচনা-সমালোচনা।
জবি ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান হিমেল বলেন, “আমি ঘটনাটি সম্পর্কে এখনও বিস্তারিত কিছু জানি না। এটি সত্যি হলে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।”