প্রতিবেদক, ক্যাম্পাস মিরর প্রকাশিত: বুধবার , ৩ সেপ্টেম্বর , ২০২৫
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবি) নৃবিজ্ঞান বিভাগের সাবেক শিক্ষার্থীদের সংগঠন ‘অ্যালামনাই অ্যাসোসিয়েশন অব অ্যানথ্রোপলজি, সাস্ট’র ৫ম কার্যকরী কমিটির সহ-সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন আবু তাহের টোটন। এ পদে মোট তিনজন নির্বাচিত হলেও সর্বোচ্চ ভোট পেয়েছেন তিনি। নৃবিজ্ঞান বিভাগের ১১তম ব্যাচের শিক্ষার্থী টোটন বর্তমানে সময় টেলিভিশনের জ্যেষ্ঠ সহ-সম্পাদক হিসেবে কর্মরত এবং শাহজালাল বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের সাবেক আহ্বায়ক।
প্রথমবারের মতো (অনলাইন এবং অফলাইন) ২৯ আগস্ট (শুক্রবার) নির্বাচনের মাধ্যমে সাবেক শিক্ষার্থীরা তাদের প্রতিনিধি নির্বাচন করেন।
আবু তাহের টোটন ‘অ্যালামনাই অ্যাসোসিয়েশন অব অ্যানথ্রোপলজি, সাস্ট’র সহ-সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হওয়ায় তাকে শাহজালাল বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের সাবেক সভাপতি গাজী সাদেক, সাবেক সহ-সভাপতি মোজাহিদুল ইসলাম টিটুসহ অনেকেই শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।
নতুন কমিটিতে সভাপতি পদে সহযোগী অধ্যাপক ড. শাহজাহান মিয়া এবং সাধারণ সম্পাদক পদে মোশাররফ হোসাইন পলাশ নির্বাচিত হয়েছেন।
কমিটির বাকি পদে নির্বাচিতরা হলেন—সহ-সভাপতি ড. মুর্শিদ হাসান স্বপন, মনিরুল ইসলাম কল্লোল ও উত্তম চন্দ্র দাস, সহ-সাধারণ সম্পাদক তন্ময় সরকার ও সুলতান মাহমুদ তান্না, সাংগঠনিক সম্পাদক বুলবুল আহমেদ, সহ-সাংগঠনিক সম্পাদক দিপ্ত রায়, অর্থ সম্পাদক ফারজানা ভূঁইয়া, সাংস্কৃতিক সম্পাদক মুনিবুর রহমান মনি, দপ্তর সম্পাদক মিঠুন গোস্বামী, সহ-দপ্তর সম্পাদক হাসান ঠাকুর, প্রকাশনা সম্পাদক মোহাম্মদ শরীফুল আলম ভূঁইয়া, প্রচার সম্পাদক অমিত রতন দেব, সহ-প্রচার সম্পাদক মেহেদি হাসান, শিক্ষা ও গবেষণা সম্পাদক ড. রাজীব মামুন এবং সহ-শিক্ষা ও গবেষণা সম্পাদক তাসপিয়া মোহাম্মদ মেরিনা।
প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন শাবির নৃবিজ্ঞান বিভাগের অধ্যাপক একেএম মাজাহারুল ইসলাম। এছাড়া নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের অধ্যাপক রবিউল আলম ও শাবির নৃবিজ্ঞান বিভাগের অধ্যাপক আফম জাকারিয়া।
নির্বাচনের দিন ভোটগ্রহণের আগে সংগঠনের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সভায় রেজিস্টার্ড সদস্য, সংগঠনের সদ্য বিদায়ী সভাপতি ড. সঞ্জয় কৃষ্ণ বিশ্বাস, বিভাগীয় প্রধান অধ্যাপক মোখলেসুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত, ২০১৪ সালে প্রতিষ্ঠিত এই সংগঠনের পূর্ববর্তী চারটি কমিটি সিলেকশন প্রক্রিয়ার মাধ্যমে গঠিত হয়েছিল।