প্রতিবেদক, ক্যাম্পাস মিরর প্রকাশিত: শুক্রবার , ২৪ জানুয়ারী , ২০২৫
জুলাই গণঅভ্যন্থানে পুলিশের গুলিতে চোখ হারানো আরও সাতজনকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে পাঠিয়েছে সরকার।
অন্তর্বর্তীকালীন
সরকার ও স্বাস্থ্য মন্ত্রণালয়ের
উদ্যোগে জুলাই আন্দোলনে আহত ৭ জনকে উন্নত
চিকিৎসার জন্য সিঙ্গাপুরে পাঠানো হয়।
শুক্রবার
(২৪ জানুয়ারি) সকাল সাড়ে ৮টায় বাংলাদেশ বিমানের বিজি ০৫৮৪ ফ্লাইটে করে তারা রওয়ানা দেন। সিঙ্গাপুরের ন্যাশনাল আই সেন্টারে যাচ্ছেন
তারা।
এর
আগে জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালে চিকিৎসাধীন
ছিলেন তারা। এই ৭ জন
হলেন আব্দুল্লাহ আল বাকী, আকতার
হোসেন, মো. ইয়ামিন, ফয়েজ আহমেদ, মিনহাজুল ইসলাম শুভ, মোহাম্মদ রমজান ও সালমান বিন
শোয়াইব।