প্রতিবেদক, ক্যাম্পাস মিরর প্রকাশিত: রবিবার , ৩১ আগস্ট , ২০২৫
খেলাফত মজলিস ঢাকা মহানগরী উত্তরের উদ্যোগে শনিবার (৩০ আগস্ট) রাজধানী ঢাকার উত্তরা পার্টি সেন্টারে ‘জুলাই গণঅভ্যুত্থান : প্রত্যাশা ও প্রাপ্তি, আগামীর বাংলাদেশ’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়।
সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে খেলাফত মজলিসের মহাসচিব ড. আহমদ আব্দুল কাদের বলেন, জুলাই অভ্যুত্থানের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র চলছে এবং এর পক্ষের সকল শক্তিকে ঐক্যবদ্ধভাবে প্রতিহত করতে হবে।
তিনি আরও বলেন, ভিপি নূরের ওপর হামলা পুরো জুলাই আন্দোলনের ওপর হামলার অংশ। এই ন্যাক্কারজনক ঘটনার সাথে জড়িতদের দ্রুত বিচারের আওতায় আনা উচিত। এছাড়া ফ্যাসিস্ট দোসরদের রাজনৈতিক কার্যক্রমও বন্ধ করার আহ্বান জানান তিনি।
সেমিনারে প্রবন্ধ উপস্থাপন করেন খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব ড. মোস্তাফিজুর রহমান ফয়সাল। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন ঢাকা-১৮ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যাপক মাওলানা সাইফ উদ্দিন আহমেদ খন্দকার।
সভাপতির দায়িত্ব পালন করেন খেলাফত মজলিস ঢাকা মহানগরী উত্তরের সহসভাপতি মুফতি ওসমান আশরায়। বিশেষ অতিথি ছিলেন অধ্যাপক ড. আব্দুল লতিফ মাসুম, সংগঠনের নায়েবে আমির মাওলানা আহমদ আলী কাসেমী, শাহাবুদ্দিন আহমেদ খন্দকার, মুফতি কামাল উদ্দিন, আশরাফুল হক, ইঞ্জিনিয়ার আনোয়ার হোসাইন, মাওলানা আনোয়ার রাজি ও মুফতি জহির ইবনে মুসলিম।
আলোচনা করেন কেন্দ্রীয় নির্বাহী সদস্য ও মহানগর উত্তর সহ-সভাপতি মাওলানা নজরুল ইসলাম আজহারী, মহানগর উত্তর সাধারণ সম্পাদক মাওলানা আজিজুল হক, মহানগর সহ সাধারণ সম্পাদক মাওলানা শাহাদাত হোসাইন, ইসলামী যুব মজলিসের কেন্দ্রীয় প্রচার ও প্রকাশনা সম্পাদক মুহাম্মদ সালমান এবং দৈনিক বাংলাদেশ প্রতিদিনের সিনিয়র রিপোর্টার রাশেদুর রহমান। সেমিনার পরিচালনা করেন মহানগর অফিস সম্পাদক মুফতি আবু সালেহ আজহারী।
সভায় সাংগঠনিক সম্পাদক জনাব মুজিবুল হক, মাওলানা কাউসার আহমদ সোহাইল ও অর্থ সম্পাদক একে আজাদসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।