প্রতিবেদক, ক্যাম্পাস মিরর প্রকাশিত: শুক্রবার , ২৪ জানুয়ারী , ২০২৫
জাতীয়করণের দাবিতে নতুন কর্মসূচি দিয়েছেন আন্দোলনরত ইবতেদায়ি মাদ্রাসার শিক্ষকরা।
শুক্রবার
(২৪ জানুয়ারি) জাতীয় প্রেস ক্লাবে স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসা শিক্ষক ঐক্যজোট আন্দোলন বাস্তবায়ন কমিটি আয়োজিত সংবাদ সম্মেলনে নতুন এই কর্মসূচি ঘোষণা
করা হয়।
রোববার
(২৬ জানুয়ারি) প্রধান উপদেষ্টার কার্যালয় (যমুনা) অভিমুখে পদযাত্রাসহ স্মারকলিপি দেওয়ার কর্মসূচি ঘোষণা করেছেন তারা।
এর আগে গত
১৯ জানুয়ারি থেকে জাতীয় প্রেস ক্লাবের সামনে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মতো জাতীয়করণের
দাবিতে অবস্থান ধর্মঘট পালন করছেন স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসা শিক্ষকরা।
শুক্রবার
জাতীয় প্রেস ক্লাবের সামনে ষষ্ঠ দিনের মতো অবস্থান ধর্মঘট পালন করছেন শিক্ষকরা। কিন্তু এতদিনেও আন্দোলনরত শিক্ষকদের সঙ্গে সরকারের পক্ষ থেকে কেউ যোগাযোগ না করায় এই
কর্মসূচি ঘোষণা করেন তারা।
সংবাদ
সম্মেলনে আন্দোলন বাস্তবায়ন কমিটির আহ্বায়ক মো. শামছুল আলম বলেন,“ ১৯৭৮ সালের ৯ অর্ডিন্যান্স ২
এর ধারা মোতাবেক প্রায় ১৮ হাজার স্বতন্ত্র
ইবতেদায়ি মাদ্রাসাকে ১৯৮৪ সালে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড রেজিস্ট্রেশন দেওয়া হয়। শিক্ষা মন্ত্রণালয় ১৯৮৬ সালের ২৩ ফেব্রুয়ারি ১৪২
(৪০) নম্বর স্মারকে প্রকাশিত প্রজ্ঞাপনে প্রাইমারি ও স্বতন্ত্র ইবতেদায়ি
মাদ্রাসা সমমান নির্ধারণ করে।
১৯৯৪
সালে একই পরিপত্রে বেসরকারি প্রাইমারি ও স্বতন্ত্র ইবতেদায়ি
মাদ্রাসা শিক্ষকদের ৫০০ টাকা ভাতা দেওয়া হয়। জাতীয় শিক্ষা নীতিমালা ২০১০ এর নির্দেশনা অনুযায়ী
দেশের প্রাথমিক শিক্ষার মতো ইবতেদায়ি শিক্ষাদান কার্যক্রম পরিকল্পিতভাবে পরিচালিত হয়ে আসছে। বিগত সরকার ২৬ হাজার ১৯৩টি
রেজিস্ট্রার্ড প্রাথমিক বিদ্যালয়কে ২০১৩ সালে ৯ জানুয়ারি জাতীয়করণ
ঘোষণা করে। কিন্তু ১টি স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসাও জাতীয়করণ করা হয়নি।”
আন্দোলন
বাস্তবায়ন কমিটির সদস্য সচিব মো. আল আমিন বলেন,
“প্রাথমিক বিদ্যালয়ের মতো মাদ্রাসা বোর্ড কর্তৃক রেজিস্ট্রেশনপ্রাপ্ত সব স্বতন্ত্র ইবতেদায়ি
মাদ্রাসা জাতীয়করণ ঘোষণার দাবিতে আন্দোলন বাস্তবায়ন কমিটির উদ্যোগে ৬ষ্ঠ দিনের মতো অবস্থান ধর্মঘট চলমান। কিন্তু এখন পর্যন্ত সরকারের পক্ষ থেকে কোনো প্রতিনিধি আন্দোলনরত শিক্ষকদের সঙ্গে যোগাযোগ করেনি। ফলে আগামী ২৬ জানুয়ারি রোববার
অবস্থান ধর্মঘট থেকে সব শিক্ষক-শিক্ষিকাদের
নিয়ে প্রধান উপদেষ্টার কার্যালয় অভিমুখে পদযাত্রাসহ স্মারকলিপি দেওয়া হবে।”
এসময়
সংবাদ সম্মেলনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ঢাকা আলিয়া মাদরাসার প্রতিনিধি মো. ওমর ফারুক, আন্দোলন বাস্তবায়ন কমিটির নির্বাহী সদস্য মো. খোরশেদ আলম, মাও. জহুরুল আলম, মাও. মো. নূরুল আমীন, মাও. মো. আব্দুল হান্নান, মাও. রবিউল ইসলাম, মো. শামসুল হক আনসারী, রহমান,
মো. তমিজ উদ্দিনসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।