প্রতিবেদক, ক্যাম্পাস মিরর প্রকাশিত: বৃহস্পতিবার , ২২ মে , ২০২৫
অন্তর্বর্তী সরকারের দুই উপদেষ্টা—আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ও মাহফুজ আলমের পদত্যাগ দাবি করেছেন বিএনপি নেতা ইশরাক হোসেন।
বুধবার (২১ মে) সন্ধ্যায় কাকরাইল মসজিদের সামনে অবস্থান কর্মসূচিতে বক্তব্য দেওয়ার সময় তিনি এ দাবি তোলেন করেন।
ইশরাক হোসেন বলেন, “আদালতের রায় অনুযায়ী আমাকে দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র হিসেবে শপথ গ্রহণ করানোর কথা ছিল।”
উপদেষ্টা আসিফ মাহমুদ ও মাহফুজ আলমের হস্তক্ষেপের কারণে তিনি শপথ নিতে পারছেন না বলে অভিযোগ করেন।
ইশরাক বলেন, “এই সরকারের মধ্যে নতুন দলের কয়েকজনের রয়ে গেছে। এই দলের প্রতি আমাদের অনেকে আশাবাদ ছিল। তাদের দুজন উপদেষ্টা এই সরকারে থেকে অনেক কিছুতে হস্তক্ষেপ করছে।”
তিনি আরও বলেন, “আমাকে মেয়র হিসেবে আদালতের দেওয়া রায়ের ওপর তারা হস্তক্ষেপ করছে। এখনই স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ ও তথ্য উপদেষ্টা মাহফুজ আলমের পদত্যাগ দাবি করছি।”