প্রতিবেদক, ক্যাম্পাস মিরর প্রকাশিত: শনিবার , ২৯ মার্চ , ২০২৫
এবারও শুধু ঈদের দিন বন্ধ থাকবে মেট্রোরেল চলাচল। তবে, পরদিন থেকে যথা নিয়মে মেট্রোরেল চলবে।
শনিবার ফেসবুক পোস্টে দেওয়া এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়ে মেট্রোরেল নির্মাণ ও পরিচালনাকারী ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)।
চলতি মাসের শুরুর দিকে পবিত্র রমজান মাসের জন্য মেট্রোরেলের নতুন সময়সূচি নির্ধারণ করে কর্তৃপক্ষ। প্রথম ১৫ দিন সময়ের কোনো হেরফের না হলেও শেষ ১৫ দিন ট্রেন চলাচলের সময় উভয় দিকে এক ঘণ্টা করে বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়।
মেট্রোরেল কর্তৃপক্ষ জানিয়েছে, রমজানের শেষ ১৫ দিন মতিঝিল থেকে সর্বশেষ ট্রেন ৯টা ৪০ মিনিটে এবং উত্তরা থেকে সর্বশেষ ট্রেন ৯টায় ছাড়বে।
গত বছর ঈদুল আযহার দিনও এবারের মতো মেট্রোরেল চলাচল বন্ধ রেখেছিল ডিএমটিসিএল।