প্রতিবেদক, ক্যাম্পাস মিরর প্রকাশিত: শনিবার , ২৪ মে , ২০২৫
চলমান পরিস্থিতিতে বিএনপি ও জামায়াতে ইসলামীকে শনিবার যমুনায় বৈঠকের আমন্ত্রণ জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। শুক্রবার রাতে দল দুটির পক্ষ থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, শনিবার সন্ধ্যা সাড়ে ৭টায় বিএনপি এবং রাত ৮টায় জামায়াতে ইসলামীকে বৈঠকের সময় দেয়া হয়েছে। তার আগে প্রধান উপদেষ্টা বৈঠক করতে পারেন উপদেষ্টাদের সঙ্গে।
সূত্র মতে, প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপি ও জামায়াতের বৈঠকে চলমান রাজনৈতিক পরিস্থিতিসহ নানা ইস্যুতে আলোচনা হবে।
এর মধ্যে নির্বাচন, বিচার, সংস্কার, জুলাই গণ-অভ্যুত্থানের পক্ষের রাজনৈতিক দলের মধ্যে ঐক্য ফিরিয়ে আনার বিষয় বিশেষভাবে গুরুত্ব পাবে।