Logo
ঢাকা রবিবার, ২৩ আগস্ট, ২০২৬
Logo

ম্যাসিভ হার্ট অ্যাটাক, নিবিড় পর্যবেক্ষণে তামিম ইকবাল

ক্রীড়া প্রতিবেদক, ক্যাম্পাস মিরর প্রকাশিত: সোমবার, ২৪ মার্চ, ২০২৫

শেয়ার করুনঃ
ম্যাসিভ হার্ট অ্যাটাক, নিবিড় পর্যবেক্ষণে তামিম ইকবাল



ঢাকা প্রিমিয়ার লিগের ম্যাচে মাঠে খেলা অবস্থায় বুকে ব্যথা অনুভব করলে ক্রিকেটে জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবালকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।


সোমবার দুপুরের এই ঘটনায় তার হার্টে ব্লক ধরা পড়েছে বলে ঢাকার কয়েকটি গণমাধ্যমে খবর হয়েছে। পরিস্থিতি স্থিতিশীল।


দৈনিক আমারদেশ প্রত্রিকার খবরে বলা হয়, বিকেএসপিতে ঢাকা প্রিমিয়ার লিগে মোহামেডানের হয়ে শাইনপুকুরের বিপক্ষে খেলতে নেমেছিলেন তামিম ইকবাল। ম্যাচ শুরুর আগে অধিনায়ক হিসেবে টসও করেন তিনি। তবে এরপরই বুকে ব্যথা অনুভব করেন। ফলে ফিল্ডিংয়ে নামতে পারেননি তিনি। তাকে তড়িগড়ি করে নেওয়া হয় সাভারের একটি স্থানীয় হাসপাতালে।


সেখানে তামিমকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে বলে নিশ্চিত করেছে বিসিবির মেডিকেল বিভাগ। অবস্থা গুরুতর হওয়ায় তাকে আপাতত ঢাকায় আনা হচ্ছে না। পরিস্থিতির উন্নতি হলে তবেই ঢাকায় আনা হবে তাকে।


তামিমের অবস্থা গুরুতর হলে তাকে ঢাকায় আনার পরিকল্পনা করে মোহামেডান। সে কারণে বিকেএসপিতে এয়ার অ্যাম্বুলেন্সও নেওয়া হয়। তবে অবস্থা গুরুতর হওয়ায় তাকে ঢাকায় আনা সম্ভব হয়নি।


সকাল থেকেই বুকে ব্যথা অনুভব করছিলেন তামিম ইকবাল। ফলে প্রথমেই মাঠের পাশে থাকা একটি হাসপাতালে তার ইসিজি করানো হয়। সেখান থেকে মাঠে ফেরার পথে ফের ব্যথা শুরু হলে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে আবার পরীক্ষার পরে জানা যায় হার্ট অ্যাটাক করেছেন তিনি। সেখানে তাকে পর্যবেক্ষণে রেখেছে বিসিবি।


তামিমের অসুস্থতার খবরে স্থগিত করা হয়েছে বিসিবির ১৯তম বোর্ড সভা। জানা গেছে, বিসিবি পরিচালকরা সবাই তামিমকে দেখতে হাসপাতালে যাচ্ছেন।



Campus Mirror
শেয়ার করুনঃ

এই বিভাগের আরোও খবর

  • শিক্ষক সংকট কমাতে খণ্ডকালীন শিক্ষক পুল গড়বে জাতীয় বিশ্ববিদ্যালয়
    শিক্ষক সংকট কমাতে খণ্ডকালীন শিক্ষক পুল গড়বে জাতীয় বিশ্ববিদ্যালয়
  • বেসরকারি শিক্ষক-কর্মচারীদের অবসর ও কল্যাণ ফান্ডের টাকা বিতরণ শুরু
    বেসরকারি শিক্ষক-কর্মচারীদের অবসর ও কল্যাণ ফান্ডের টাকা বিতরণ শুরু
  • শিক্ষকদের পেনশন পেতে আর অফিসে অফিসে ঘুরতে হবে না: প্রধানমন্ত্রী
    শিক্ষকদের পেনশন পেতে আর অফিসে অফিসে ঘুরতে হবে না: প্রধানমন্ত্রী
  • ১০ বছরের প্রেমের পর জর্জিনার সঙ্গে রোনালদোর বিয়ে
    ১০ বছরের প্রেমের পর জর্জিনার সঙ্গে রোনালদোর বিয়ে
  • এসএসসির ফল প্রকাশ সোমবার, জানা যাবে যেভাবে
    এসএসসির ফল প্রকাশ সোমবার, জানা যাবে যেভাবে
  • বাবা হারালেন মেসি
    বাবা হারালেন মেসি
  • র‍্যাব গিয়ে আসছে এসআরবি
    র‍্যাব গিয়ে আসছে এসআরবি
  • শিক্ষার্থীদের ওপর চড়াও হতে ফোনে ছাত্রলীগকে নির্দেশ দেন ওবায়দুল কাদের
    শিক্ষার্থীদের ওপর চড়াও হতে ফোনে ছাত্রলীগকে নির্দেশ দেন ওবায়দুল কাদের
  • মাগুরায় সাকিব আল হাসানের বাড়িতে হামলা
    মাগুরায় সাকিব আল হাসানের বাড়িতে হামলা
  • দিল্লিতে হাসিনার বক্তব্যে ঢাকার ক্ষুব্ধ প্রতিক্রিয়া
    দিল্লিতে হাসিনার বক্তব্যে ঢাকার ক্ষুব্ধ প্রতিক্রিয়া
Logo