প্রতিবেদক, ক্যাম্পাস মিরর প্রকাশিত: বৃহস্পতিবার , ১৩ নভেম্বর , ২০২৫
সদ্য মেয়াদ শেষ হওয়া জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রীয়াজকে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের বিশেষ সহকারী হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। তিনি উপদেষ্টার পদমর্যাদা, বেতন-ভাতা এবং অন্যান্য সুযোগ-সুবিধা পাবেন। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) মন্ত্রিপরিষদ বিভাগ এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে।
গত বছর গণ-অভ্যুত্থানের পর সরকার ছয়টি ক্ষেত্রে সংস্কার কমিশন গঠন করে। এর মধ্যে সংবিধান সংস্কার কমিশনের প্রধান হিসেবে দায়িত্ব পান যুক্তরাষ্ট্রের ইলিনয় স্টেট ইউনিভার্সিটির অধ্যাপক আলী রীয়াজ। ওই কমিশন প্রতিবেদন জমা দেওয়ার পর জাতীয় ঐকমত্য কমিশন গঠন করা হয়, যার সভাপতি ছিলেন অধ্যাপক মুহাম্মদ ইউনূস এবং সহসভাপতি ছিলেন অধ্যাপক আলী রীয়াজ।
ছয়টি সংস্কার কমিশনের প্রস্তাবের ভিত্তিতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে প্রায় আট মাস আলোচনার পর গত অক্টোবর মাসে ‘জুলাই জাতীয় সনদ’ চূড়ান্ত করা হয়। ২৮ অক্টোবর জাতীয় ঐকমত্য কমিশন অন্তর্বর্তী সরকারের কাছে জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের জন্য দুটি বিকল্প সুপারিশ প্রদান করে। সরকারের নির্দেশনায় আজ ‘জুলাই জাতীয় সনদ (সংবিধান সংস্কার) বাস্তবায়ন আদেশ, ২০২৫’ জারি করা হয়েছে।